নজরবন্দি ব্যুরো: উপাচার্যের সিদ্ধান্ত, করোনা আবহে চলতি বছরে বন্ধ ঐতিহ্যশালী বিশ্বভারতীর পৌষমেলা! মারন ভাইরাস এবার বাধা হয়ে দাঁড়ালো বিশ্বভারতী ঐতিহ্যশালী পৌষ মেলাতেও। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এ বছর পৌষ মেলা হবে না করোনার কারণে। পৌষ উৎসবের আয়োজন করা হবে।দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী মেলা বন্ধের খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ বোলপুর বাসি সহ গোটা বাংলার মানুষের। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী নানা অশান্তি মুখে পড়েছিল মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে।
আরও পড়ুনঃ এবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভের দিকে তোপ দাগলেন প্রাক্তন প্রধান নির্বাচক বেঙ্গসরকার।
এ নিয়ে প্রায় প্রতিদিনই জ্বলছে নতুন বিতর্ক ও সমালোচনা। এই সবের মাঝেই বিশ্ববিদ্যালয় তরফ থেকে জানানো, পৌষ মেলা হবে এ বছরও।এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে ও শেষ পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত বদল করলো। জানা গেছে, সোমবার একটি বৈঠক হয় বিশ্বভারতীতে।
সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কোড সদস্য ও সাংসদ স্বপন দাশগুপ্ত, প্রাক্তন বিচারপতি শখারাম সিং যাদব, সঞ্জয় বুধিয়া, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান। পৌষ মেলা নিয়ে সেখানেই আলোচনা হয়। এই বৈঠকে উপাচার্য জানিয়ে দেন, এবার মেলা আয়োজন করা সম্ভব হবে না করোনার জন্য। কিন্তু পৌষ উৎসব হবে পৌষ মেলা না হলেও।
উপাচার্যের সিদ্ধান্ত, করোনা আবহে চলতি বছরে বন্ধ ঐতিহ্যশালী বিশ্বভারতীর পৌষমেলা!জানা গেছে পৌষ উৎসব পালিত হবে পরলোকগত শ্রমিকদের স্মরণ, পৌষ উপাসনা, প্রতিষ্ঠাবার্ষিকী পালন, মহর্ষি স্মারক বক্তৃতা, সমাবর্তন এবং খ্রীষ্টৎসব অনুষ্ঠান গুলি। তবে কর্মসমিতির বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে পৌষ মেলা নিয়ে। তবে বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার এই বিষয়ে মুখ খোলেননি।



