নজরবন্দি ব্যুরোঃ এবার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীর কসবার বাড়ি সিল করে দিল সিআইডি। ওই বাড়ি তল্লাশি করতে যান সিবিআই আধিকারিকরা। কিন্তু সেই বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। তাই ব্যবসায়ী সুদীপ্তর ফ্ল্যাট সিল করল সিআইডি।
আরও পড়ুনঃ Maneka Gambhir: সময় লিখতে ভুল হয়েছিল, ফের অভিষেকের শ্যালিকাকে তলব করল ইডি


আয় বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির মামলায় গতকাল আইপিএস অফিসার দেবাশিস ধর ও তাঁর ঘনিষ্ঠ সুদীপ্ত রায় চৌধুরীর বাড়িতে অভিয়ান চালায় সিআইডি।দেবাশিসের বিরুদ্ধে আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগ দায়ের হয় ব্যারাকপুর কমিশনারেটে। গত কয়েক বছরে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হয়েছে আইপিএস অফিসারের। সেই ঘটনায় নতুন করে অভিযানে নামল সিআইডি৷
জানা গিয়েছে, দেবাশিস ধর ২০১০ সালের আইপিএস। এর আগে বিধাননগর কমিশনারেটে তিনি অ্যাডিশন্যাল সিপি হিসাবে কর্মরত ছিলেন। এর আগে কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবশিস। সেই সময়েই নির্বাচনে শীতলখুচিতে গুলিকাণ্ড হয়৷ ঘটনায় চার জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার পর থেকেই কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি৷

সুদীপ্ত রায় চৌধুরীর বাড়িতে সিআইডির অভিযান নিয়ে দেবাশিস ধর জানিয়েছেন, যা সমস্ত কিছু অফিসিয়ালি বলার তা আমি তদন্তকারী অফিসারদের বলেছি। অফিসিয়ালি যা যা ডকুমেন্ট দেওয়ার সবটাই দিয়েছেন।


তাঁর বক্তব্য, ২০১৫-’১৮ পর্যন্ত সম্পত্তি বেড়েছে বলে যে হিসাবের কথা বলা হচ্ছে, তা যিনি হিসাব করেছেন তিনিই বলতে পারবেন। সুদীপ্ত রায়চৌধুরী একজন ব্যবসায়ী। আমি চাকরিজীবী। আমরা আলাদা মানুষ। তাঁর সঙ্গে অন্যান্য পুলিশ অফিসারদের পরিচয় রয়েছে।
ব্যবসায়ী সুদীপ্তর ফ্ল্যাট সিল করল সিআইডি, বিরাট পদক্ষেপ

অন্যদিকে, সুদীপ্ত রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, নিজেকে ইডি আধিকারিক দাবি করে রোজভ্যালি কাণ্ডে মূল অভিযুক্ত গৌতম কুণ্ডুর কাছ থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন ইডির মামলা তিনি দেখে নেবেন৷ ২০২০ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে ইডি। এখন সেই ব্যক্তি সিআইডির স্ক্যানারে।







