Bagtui: লালন শেখের মৃত্যু তদন্তে নামল সিআইডি, ক্ষোঁভে ফুঁসছে বগটুই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু তদন্তে নামল সিআইডি। মঙ্গলবার সকালেই উপ্সথিত হল সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলাটি দেখছে সিআইডি। পুলিশ সূত্রে খবর, লালন শেখের মৃত্যুর ঘটনার পুরো ভিডিয়োগ্রাফি দেখবে তারা। অন্যদিকে, লালন শেখের মৃত্যুর পর থেকেই ফুঁসছে গোটা বগটুই। জাতীয় সড়কের ওপর বিক্ষভ দেখাচ্ছে আম জনতা।

আরও পড়ুনঃ Rajnath Singh: আহত হলেও সেটা মোটেই চিন্তার বিষয় নয়, ভারত-চিন সংঘর্ষ নিয়ে বিবৃতি রাজনাথের

সোমবার বিকেলে সিবিআই হেফাজতে থাকা লালন শেখের মৃত্যুর খবর বাইরে আসে। এরপর রাতেই সিবিআই ক্যাম্পে উপস্থিত হন পুলিশ সুপার নগেন ত্রিপাঠী। তিনি বলেন, সিবিআইয়ের তরফ থেকে তাঁকে জানানো হয়েছে, জেরা চলাকালীন লালনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত পুলিশ করবে। তা গতকাল জানিয়ে দেন পুলিশ সুপার। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছিলেন তাঁরা।

লালন শেখের মৃত্যু তদন্তে নামল সিআইডি, বিরাট পদক্ষেপ 
লালন শেখের মৃত্যু তদন্তে নামল সিআইডি, বিরাট পদক্ষেপ

সকাল থেকেই রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম জনতা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।মোড়গ্রাম-রানিগঞ্জ রাজ্য ও ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পরিবারের অভিযোগ, লালন শেখকে খুন করা হয়েছে। লালনের মেয়ের অভিযোগ, সিবিআইয়ের তরফে দুপুরেই লালন শেখের বাড়িতে লোক পাঠিয়ে বলা হয়েছিল শেষ দেখা দেখে নেওয়ার জন্য।

লালন শেখের মৃত্যু তদন্তে নামল সিআইডি, বিরাট পদক্ষেপ 

লালন শেখের মৃত্যু তদন্তে নামল সিআইডি, বিরাট পদক্ষেপ 
লালন শেখের মৃত্যু তদন্তে নামল সিআইডি, বিরাট পদক্ষেপ

ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। পরিকল্পনামাফিক খুন ও খুনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে আরও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন