11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 5:33 পূর্বাহ্ন
17 C
Kolkata

কলকাতায় ফিরল কলেরা আতঙ্ক, বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত যুবক

স্থানীয়দের দাবি, কিছুদিন আগেই যুবকের ওই আবাসনেই আরও এক বাসিন্দার একই উপসর্গ দেখা দেয়। ফলে এই ঘটনায় বর্তমানে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতায় কলেরা আক্রান্ত এক যুবক। বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত পঁয়ত্রিশ বছর বয়সী ওই যুবক। গত রবিবার থেকেই বমি এবং পেটের সমস্যা নিয়ে ভুগছিলেন ওই যুবক। বার বার যেতে হচ্ছিল শৌচাগারে। পরে পরিস্থিতি বাড়াবাড়ি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির পর একাধিক নমুনা পরীক্ষা করা হয় তাঁর। সেখানেই পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে খবর হাসপাতাল সূত্রে। শুধু তাই নয় এই একই উপসর্গ ধরা পড়ে রোগীর মায়েরও। তবে কিভাবে তাঁরা এই কলেরায় আক্রান্ত হল, সে বিষয়ে এখন স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।

কলকাতায় ফিরল কলেরা আতঙ্ক, বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত যুবক

কলকাতায় ফিরল কলেরা আতঙ্ক, বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত যুবক

যদিও এই ঘটনার পরেই ওই এলাকার যে আবাসনে তারা থাকতেন সেখানে নমুনা পরীক্ষার জন্য আসেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটি প্রতিনিধিদল। পরীক্ষা করে দেখা হয় তাদের ব্যবহার করা জলের নমুনা। যদিও এ প্রসঙ্গে স্থানীয়দের দাবি, কিছুদিন আগেই যুবকের ওই আবাসনেই আরও এক বাসিন্দার একই উপসর্গ দেখা দেয়। ফলে এই ঘটনায় বর্তমানে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading