নজরবন্দি ব্যুরোঃ অরুণাচলের সিয়াং জেলার জিডো থেকে এক ভারতীয় তরুণকে অপহরণের অভিযোগ উঠল চিনা ফৌজের বিরুদ্ধে। বৃহস্পতিবার নিখোঁজ যুবককে হস্তান্তর করল চিন। ট্যুইট করে সেই খবর জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু।
আরও পড়ুনঃ Delhi: চুল কেটে, মুখে কালি লাগিয়ে ঘোরানো হল গণধর্ষিতাকে, অমানবিক ঘটনার সাক্ষী রাজপথ


ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “মিরাম টন্ডন নামে নিখোঁজ সেই যুবকে হস্তান্তর করা হয়েছে। বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য পরিবারের কাছে তুলে দেওয়ার প্রক্রিয়া চালু হবে। যাতে ওই যুবক সুস্থভাবে ভারতে ফিরতে পারে সেজন্য সকলকেই যে কোনও মন্তব্য করার আগে সতর্ক করেন তিনি। কারণ, গুঞ্জন উঠেছিল ওই যুবককে আটক করে রেখেছেন পিপলস লিবারেশন আর্মি।
The Chinese PLA handed over the young boy from Arunachal Pradesh Shri Miram Taron to Indian Army at WACHA-DAMAI interaction point in Arunachal Pradesh today.
I thank our proud Indian Army for pursuing the case meticulously with PLA and safely securing our young boy back home 🇮🇳 pic.twitter.com/FyiaM4wfQk— Kiren Rijiju (@KirenRijiju) January 27, 2022
অরুণাচল প্রদেশের যুবকের অপহরণের অভিযোগ তুলে ট্যুইট করেন বিজেপি সাংসদ তাপির গাও। তিনি জানিয়েছেন, তারণের সঙ্গে জনি ইয়াইং নামের এক যুবক ছিলেন, চিনা আর্মির হাত থেকে সেই যুবক পালিয়ে এলেও তারণের অপহরণের খবর সংশ্লিষ্ট আধিকারিকদের জানায় সে। সূত্রের খবর, অসমের আগে যেখানে সাংপো নদী প্রবেশ করছে সেখানেই এই ঘটনা ঘটেছে। সমস্ত আধিকারিকদের চেষ্টা চলছে বলে ট্যুইটে জানিয়েছেন বিজেপি সাংসদ।
রয়টার্সকে দেওয়া বয়ানে চিন জানিয়েছেন, অবৈধভাবে চিন সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিল ওই যুবক। লাল ফৌজের তরফে জানানো হয়েছে, বেশকিছু রুটিনমাফিক প্রশ্ন করা হয়েছে তাঁকে। যদিও ভারতের তরফে যোগাযোগ করার পরেই ওই যুবককে ফিরিয়ে দেওয়ার জন্য রাজি হয় চিন।
নিখোঁজ যুবককে হস্তান্তর করল চিন, এখনও বাকি প্রক্রিয়া
এর আগে ২০২০ সালে ৫ জন ভারতীয়কে অপহরণের অভিযোগ ওঠে চিনা ফৌজের বিরুদ্ধে। পরে ভারতীয় সেনা হস্তক্ষেপে তা বিঘ্নিত হয়। তবে ইদানিং ভারত এবং চিনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ অবধি চিনের আগ্রাসন বাড়ার অভিযোগ উঠছে বারবার। সম্প্রতি অরুণাচল প্রদেশের ১৩ টি গ্রাম চিন নিজেদের মানচিত্রে প্রবেশ করানোর অভিযোগ। অভিযোগ ওঠে চিনা সেনার ব্রিজ গঠনকে কেন্দ্র করেও। যা নিয়ে সরকারের ভুমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।









