কক্ষপথেই পৌঁছাতে পারল না চিনের স্যাটেলাইট। মিশন ব্যর্থ জানাল বেজিং।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কক্ষপথেই পৌঁছাতে পারল না চিনের স্যাটেলাইট। মিশন ব্যর্থ জানাল বেজিং। অন্তরীক্ষে বড় ব্যার্থতার মুখ দেখতে হল জিংপিং এর চিন কে। আজ একটি অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট কে কক্ষপথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উৎক্ষেপণ করে চিন। কিন্তু যাত্রাপথেই সেটি মুখ থুবড়ে পড়ে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছানোর আগেই।

আরও পড়ুনঃ প্রথম ডোজ নেবেন নিজেই। ভ্যাকসিন নিয়ে বড় ঘোষনা হর্ষ বর্ধনের। 

আজ চিনের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টা ২ মিনিটে জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘জিলিন-১ গাওফেন ০৩সি’। কিন্তু কক্ষপথে পৌঁছাতে পারেনি সেটি।

কক্ষপথেই পৌঁছাতে পারল না চিনের স্যাটেলাইট। বেজিং জানিয়েছে কুয়াইঝাও-১এ লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ ঠিকঠাক হলেও প্রযুক্তিগত ত্রুটির জন্যেই নির্দিষ্ট যায়গায় স্থাপন করা সম্ভব হয়নি ‘জিলিন-১ গাওফেন ০৩সি’ কে।

আরও পড়ুনঃ বনদপ্তরের খাঁচায় বন্দী হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ।

চিনা সরকারি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ আজ এই খবর জানিয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারনেই এই ব্যার্থতা। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়ে গ্লোবাল টাইমস এর ব্যাখ্যা। পরে মিশন সংক্রান্ত খবর বিশদে জানানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত