Taiwan: তাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া, তবে কী যুদ্ধের আশঙ্কা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার তাইওয়ান ছেড়েছেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পরেই তাইওয়ান ঘিরে সামরিক মহড়ার প্রস্তুতি শুরু করল চিন। তাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া। দৌড়াচ্ছে ২৭ টি যুদ্ধবিমান। তবে কি এটা যুদ্ধের প্রস্তুতি? তাইওয়ান সংবাদমাধ্যম সূত্রে খবর, ছয়টি জায়গা জুড়ে চলছে এই অভিযান। কোনও জাহাজ অথবা যুদ্ধবিমান যাতে না পরবেশ করতে পারে, তার জন্য চলছে কড়া নজরদারি।

আরও পড়ুনঃ Cabinet Reshuffle: নতুন কাদের কোন পদে আনা হল? দেখুন এক ঝলকে

ইতিমধ্যেই তাইওয়ান প্রণালীকে বিপজ্জনক ঘোষণা করে হুঁশিয়ারি দিয়েছে বেজিং। তাইওয়ানের চারিদিক থেকে ৬ টি এলাকায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের ছবিটা একেবারে শিহরণ জাগিয়েছে। ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে সেনা বিমান।

তাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া, যুদ্ধের আবহ 
তাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া, যুদ্ধের আবহ 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁরা চিনের গোটা পদক্ষেপের ওপর নজর রেখেছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে তাঁরা। কিন্তু কোনভাবেই অশান্তি চাইছেন না তাঁরা।

তাইওয়ানের বক্তব্য, ৬টি এলাকায় চিন মহড়া চালালে তার তিনটি পড়েছে তাইওয়ানের উপকুল থেকে ১২ মাইলের সমুদ্রসীমার ভেতরে। যদি ১২-মাইল জলসীমার ভেতরে চিনের রণতরী বা যুদ্ধবিমান ঢোকে তাহলে তাইওয়ান একে আগ্রাসন হিসেবেই ধরবে। কাজেই তারাও প্রত্যাঘাতের জন্য চেষ্টা করবে।

তাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া, যুদ্ধের আবহ 

তাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া, যুদ্ধের আবহ 
তাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া, যুদ্ধের আবহ 

চিন যে সমস্ত এলাকায় মহড়া চালাবে, সেখানে সমস্ত জাহাজগুলিকে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু চিনের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলেও বিরাট প্রভাব পড়বে বলে জানিয়েছে তাইওয়ান কেবিনেট। এমনিতেই তাইওয়ানের দক্ষিণ-পূর্ব চিনের উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে রয়েছে চিন ও আমেরিকার যুদ্ধজাহাজ। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে চিন যেভাবে সক্রিয়তা দেখিয়েছিল, তাতে ভ্রু কুঁচকেছিল। এখন আবার নতুন করে বিপদের সংকেত পাচ্ছে আন্তর্জাতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত