India-China: ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। চলতি মাসের শেষের দিকেই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে পারেন। এছাড়া, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় বসতে পারেন। চিনা প্রতিরক্ষা মন্ত্রীর ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Kaliaganj Murder: রাজ্য বনাম জাতীয়, কালিয়াগঞ্জকাণ্ডে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ, এল ‘আমরা-ওরা’ প্রসঙ্গ

আগামী ২৮ এপ্রিল এসসিও-র বৈঠকে ভারত, রাশিয়া, চিন এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যোগ দেবেন। তবে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতে আসছেন না, তিনি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন বলেই খবর। রাশিয়া এবং চিনের প্রতিরক্ষা মন্ত্রী আগামী ২৭ তারিখ ভারতে এসে পৌঁছাবেন।

ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী, গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম
ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী, গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম

গালওয়ান সংঘর্ষের পর প্রথম ভারত সফরে আসছেন চিনা প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া, বিগত কিছু সময়ের মধ্যে চিন ও ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে একদিকে রাশিয়া-ভারত সম্পর্কে মজবুত হয়েছে। অন্যদিকে, চিন-রাশিয়া-ইরানের সুসম্পর্ক উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে চিনের শীর্ষ নেতৃত্বের ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

defence min rajnath singh
ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী, গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম

ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী, গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম

talks on LAC
ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী, গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম

উল্লেখ্য, এসসিও-র বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। ২০১৪-র পর এই প্রথম পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কেউ ভারতে আসবেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় ভারতে এসেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তান ও ভারতের সম্পর্ক তেমন ভালো নেই এই মুহূর্তে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ। সুতরাং, একদিকে চিন অন্যদিকে পাকিস্তান, দুই দেশের শীর্ষ নেতৃত্বের ভারত সফর কেমন হয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত