নজরবন্দি ব্যুরো: আগামী কাল মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর, এই চার দিনের পাহাড় সফরের মধ্যে বুধবার পাহাড়ে শিল্পপতিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । দার্জিলিংয়ের ভানু ভবনে হবে এই বৈঠক।
আরও পড়ুন: দুর্ঘটনার মুহূর্তে কি হয়েছিল, ভয়াবহ অভিজ্ঞতা যশবন্তপুর এক্সপ্রেসের চালকের



এর আগে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড় সফরে গিয়েছিলেন সেই সময় পাহাড়ে শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য আবেদন করেছিলেন। ইতিমধ্যেই সেই আবেদনে সাড়া দিয়ে চা শিল্প থেকে শুরু করে একাধিক ক্ষেত্রেই বিনিয়োগে তোড়জোড় করছেন শিল্পপতিরা।



সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দার্জিলিং পৌঁছবেন। মঙ্গলবার এখনও পর্যন্ত কোনও কর্মসূচি তৈরি না হলেও বুধবার ভানু ভবনে শিল্প নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের একাধিক শিল্পপতিদের উপস্থিত থাকার পাশাপাশি থাকবেন রাজ্যের একাধিক দফতরের সচিবরা।
আগামী কাল চার দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পাহাড়ে কী ধরনের বিনিয়োগের পরিবেশ রয়েছে? শিল্পপতিদের সামনে তা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর।







