আচমকাই বাগবাজারে মুখ্যমন্ত্রী, গৃহহীনদের পাশে থাকার আস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  আচমকাই বাগবাজারে মুখ্যমন্ত্রী, গৃহহীনদের পাশে থাকার আস্থা। বাগবাজারের বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত বস্‌তিবাসীদের পাশে রাজ্য সরকার। আচমকাই এলাকায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। তবে যতদিন না ঘর তৈরি হচ্ছে ততদিন বাগবাজার উইমেন্স কলেজে অস্থায়ীভাবে ক্ষতিগ্রস্তদের থাকার বন্দোবস্ত করা হয়েছে বলে এদিন জানান। এছাড়া প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, ডাল, আলু এবং শিশুদের বিস্কুট ও দুধ দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকি শীতকালের কথা মাথায় রেখে অগ্নিদগ্ধ এলাকার মহিলা, পুরুষ এবং শিশুদের পোশাক এবং কম্বল দেওয়ার নির্দেশও দেন তিনি।

আরও পড়ুন:ইতিহাসে প্রথম, প্রসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার হাউসে ইমপিচড হলেন ট্রাম্প।

আচমকাই বাগবাজারে মুখ্যমন্ত্রী, গৃহহীনদের পাশে থাকার আস্থা। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বাগবাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বস্‌তি এলাকায় আচমকাই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা ও অতীন ঘোষ। অগ্নিদগ্ধ এলাকা প্রথমে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন বস্‌তিবাসীদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

বুধবার সন্ধেয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাগবাজার মহিলা কলেজ এলাকার একটি বস্তিতে। সেখানে ২৭টি ইঞ্জিনের চেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল কর্মী, সিভিক ভলান্টিয়ার-সহ আগুন নেভানোর কাজে যুক্ত সকলের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। যদিও স্থানীয়দের অভিযোগ, দমকল ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় এমন জতুগৃহের চেহারা নিয়েছে বাগবাজার বস্‌তি এলাকা। গতকাল সন্ধ্যেয় বাগবাজারের বস্তিতে যখন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা, তখন গঙ্গাসাগর থেকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার প্রশাসক তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তখনই তিনি জানিয়েছিলেন, ‘অগ্নিকাণ্ডে যাঁরা গৃহহীন হয়েছেন, রাতারাতি তাঁদের সকলের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার সম্ভব নয়। তবে আগামীকাল থেকে কাজ শুরু করে দেবে পুরসভা। যতদিন না বাড়ি তৈরি হচ্ছে, ততদিন এলাকার ৪টি কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে বস্তিবাসীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’ এরপর সেই স্থল পরিদর্শনে আজ মুখ্যমন্ত্রী যান এবং ক্ষতিগ্রস্থদের অভাব অভিযোগের কথাও শোনেন। সেখানে তিনি বলেন গৃহহীনদের দায় নেবে প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত