নজরবন্দি ব্যুরোঃ আজ রবিবার। আজ সূর্য দেবতার দিন। আজকের দিনে সূর্য দেবতার আশীর্বাদ পাবেন বেশ কিছু রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্যকে সৌরমণ্ডলের রাজা বলা হয়। আজ তার কৃপাতে সকলের জীবনে সুখ, শান্তি ও সাফল্য ভরে উঠবে। দেখুন আজকের রাশিফল।
আরও পড়ুনঃ শনিদেবের আশীর্বাদ নাকি অভিশাপ! আজ কোন রাশির ভাগ্যে কি অপেক্ষা করছে? দেখুন রাশিফল
মেষ- ব্যক্তিগত সম্পর্কে আজকে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের আজকে পাশে পাবেন। কাজে ধৈর্য রাখুন। আজকে আপনার মানসিক ভারসাম্য ব্যহত হবে। প্রিয়জনের কথা মন দিয়ে শুনুন।

বৃষ- দুপুরের পর কোন কলহে জড়িয়ে পরতে পারেন। প্রেমের সম্পর্কে মাধুর্য বজায় থাকবে। চাকরিজীবীরা সহকর্মীদের থেকে দামী কোন উপহার পেতে পারেন। আজকে আপনার মান সম্মান অনেক গুন বৃদ্ধি পাবে।



মিথুন- পরিবারের সদস্যদের সাথে কোন দর্শনীয় স্থানে ঘুরতে যেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের কোন কঠিন রোগ ধরা পরতে পারে। আজকে প্রেমিক বা বন্ধুর থেকে সারপ্রাইজ গিফ্ট পেতে পারেন।
কর্কট- কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব শুভ। কোন ভালো খবর আসতে পারে। বিদেশ ভ্রমনের সুযোগ আসবে। প্রেমিকের কথায় আজকে আঘাত আসতে পারে জীবনে। আজকে আপনার প্রিয় স্থানে যাবেন

সিংহ- আজ পরিবারে আপনার সম্মান অনেকাংশে বৃদ্ধি পাবে। আকস্মিক কোন সুখবর আসতে পারে। আপনার রাগ আজকে নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন। ব্যবসায়ে লগ্নির করার জন্য আজকে সেরা দিন।

কন্যা- বন্ধুদের কারণে আজকে আপনার দিনটি খুব ভালো কাটবে। কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার প্রিয়জনের সাথে আজকে প্রেম ভালবাসা খুব গভীরে যাবে। কোন দরিদ্রকে আজকে সাহায্য করতে পারবেন।

তুলা- আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজকে আপনার লাভ লাইফ দারুন কাটবে। আজকে সুখ বাড়বে। পদ ও প্রতিপত্তি মজুত হবে আজকে।

বৃশ্চিক- প্রেমের প্রস্তাবে অনুকূলতা বজায় থাকবে। প্রতিযোগিতায় কার্যকর থাকবে আজকে এই রাশির জাতক জাতিকাদের। আজকে আপনার বন্ধুত্ব মজবুত থাকবে।

ধনু- কর্মক্ষেত্রে আজকে আপনার দিনটি খুব ভালো কাটবে। আজকে বেতন বাড়তে পারে। সন্তানের ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকতে পারেন। তবে আপনার আর্থিক ভাগ্যে প্রবল উন্নয়নের ছোঁয়া আসবে।

মকর- আজকে আপনার আনন্দের কোন সীমা থাকবে না। ব্যবসায় আজকে সাফল্য আসতে পারে। তবে আজকে দুর্ঘটনার সাক্ষী হতে পারেন। আজকে ছাত্র-ছাত্রীরা নিজের পড়াশোনার বিষয়ে সতর্ক হবেন।

কুম্ভ- আর্থিক সংকটে পরতে পারেন আজকে। কোনও গতানুগতিক কাজে আগ্রহ বাড়বে। আজকে কোন প্রতিযোগিতা মুলক কাজে অংশগ্রহন করতে পারেন।

আজকে সূর্য দেবের আশীর্বাদ নাকি অভিশাপ! দেখুন আজকের রাশিফল
মীন- দীর্ঘদিনের কোন অমীমাংসিত কাজে আজকে সাফল্য আসবে। বিদেশে পড়াশোনার সুযোগ আসবে। তবে আজকে বিয়ের ক্ষেত্রে বাঁধা আসতে পারে। স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। বিনোদনমূলক কাজে আজকে অংশ নিতে পারবেন।










