চ্যালেঞ্জের পদযাত্রা মমতার।জনস্রোতের রেশ কাটাতে আমিতের পর বোলপুরে নাড্ডা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : চ্যালেঞ্জের পদযাত্রা মমতার।জনস্রোতের রেশ কাটাতে আমিতের পর বোলপুরে নাড্ডা! ২১-শের নজরে বাংলা। ফলে বাংলা দখলের লড়াইতে মরিয়া বিজেপি। আর তা্র প্রমাণ পাওয়া গেছে বারবার। ভোটের আগেই মাঝেমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতারা আসছেন বাংলায়। আর এতেই শাসকদল চোখরাঙাছে রাজ্যে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এরপরই নতুন বছরের শুরুতেই আবারও বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আরও পড়ুনঃ শালিমার স্টেশনের কাছে TMC নেতাকে প্রকাশ্যে গুলি।

ফলে আজই বোলপুরে অমিত শাহের পাল্টা মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই আবারও আগামী ৯ জানুয়ারি বোলপুরে আসতে চলেছেন, জেপি নাড্ডা। তবে এখনও পর্যন্ত রাজ্য বিজেপির তরফে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে মঙ্গলবার জেপি নাড্ডার সফরের বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

চ্যালেঞ্জের পদযাত্রা মমতার।জনস্রোতের রেশ কাটাতে আমিতের পর বোলপুরে নাড্ডা! দলীয় সূত্রে খবর, বাংলার সমস্ত বিধানসভা দখল করতে সবরকম চেষ্টা করছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ সংগঠক ও নেতাদের পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে দলের শক্তিবৃদ্ধির জন্য। বিভিন্ন অঞ্চলকে নিয়ে একেকটি জোন তৈরি করে তার দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষ কেন্দ্রীয় নেতাদের। এর আগেও বিজেপির কেন্দ্রীয় পাঁচটি দল বাংলায় এসে পরিদর্শন করে গেছেন। তারপরই একে একে কেন্দ্রীয় প্রতিনিধিরা বাংলায় বসছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন