KMC Election 2021: পুরভোটে ‘কেন্দ্রীয় বাহিনী’ শুনানি হাইকোর্টেই, নির্দেশ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলায় বিরাট ধাক্কা খেল বিজেপি। আদালতের তরফে জানানো হয়েছে, পুরভোটের কেন্দ্রীয় বাহিনীর শুনানি হবে হাইকোর্টেই। এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না।

আরও পড়ুনঃ শীত মানেই চিড়িয়াখানা, এবার সেখানেই লুকিয়ে বিপদ

বিধানসভার পর রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিজেপির দাবী ছিল, রাজ্যের যা পরিস্থিতি তাতে রাজ্য পুলিশ দ্বারা নির্বাচন করানো সম্ভব নয়। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে শান্তিপূর্ণ নির্বাচনে দাবীতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির জন্য দাবী জানিয়েছিল রাজ্য সভাপতি সুকান্ত মুজমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। এমনকি কমিশনের দ্বারস্থও হয়েছিল তাঁরা।

KMC Election 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী শুনানি হাইকোর্টেই, নির্দেশ সুপ্রিম কোর্টের
KMC Election 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী শুনানি হাইকোর্টেই, নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিআর গভইয়ের ডিভিশন বেঞ্চে মামলা গড়ায়। অভিযোগ, নির্বাচনের আগে দলের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রার্থীদের বাধ্য করা হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের জন্য। তাই শান্তিপূর্ণ নির্বাচনের দাবীতে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সেখানে আদালতের তরফে জানানো হয়েছে, বাংলার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না সেবিষয়ে আমরা কিছু বলতে চাইছি না। এবিষয়ে বিবেচনা করতে পারবে হাইকোর্ট। আগামী দিনে পুরভোটের মামলার নিষ্পত্তি হবে হাইকোর্টেই।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী শুনানি হাইকোর্টেই, নির্দেশ আদালতের

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী শুনানি হাইকোর্টেই, নির্দেশ আদালতের
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী শুনানি হাইকোর্টেই, নির্দেশ আদালতের 

এর আগে ত্রিপুরায় পুরভোটে প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল, সিপি(আই)এম। এবার আদালতের হস্তক্ষেপে মাত্র ৬ দিন আগেই বরাত ফিরল না বিজেপির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত