নজরবন্দি ব্যুরোঃ নয়া বিতর্কের মুখে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। ছবির কিছু অংশ বাদ দেওয়ার নির্দেশ দিল সিবিএফসি একজ্যামিনেশন কমিটি ফর সার্টিফিকেশন। যার মধ্যে গানের কিছু অংশ বাদের উল্লেখও রয়েছে। ছবি মুক্তির আগে নিয়ম মতো সেন্সর বোর্ডে পাঠানো হয় ‘পাঠান’। ছবিটি দেখার পর কমিটির তরফে নির্মাতাদের ছবির কিছু অংশ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ৫৭ বছরে বিয়ে না করেই বাবা হচ্ছেন ভাইজান, মা কে? বিস্তারিত বললেন সলমন
বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে পাঠান ছবির গান ‘বেশরম রং’। তা ঘিরেই প্রথম বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। গানটিতে দীপিকাকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। গানটি মুক্তির পরই শুরু হয় বিতর্ক। গেরুয়া বিকিনি পরার জন্য দেশের সংস্কৃতি নষ্ট হচ্ছে বলে দাবী তোলে বেশ কয়েকজন হিন্দুত্ববাদী দলের নেতা। তার পাশাপাশি আপত্তি তুলেছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

সেন্সর বোর্ডের তরফে নির্মাতাদের জানানো হয়, আগামী জানুয়ারি মাসের ২৫ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগেই ছবির কিছু অংশ সংশোধন করে জমা দিতে হবে কমিটির কাছে। তার পরেই সবুজ সংকেত পাওয়া যাবে সেন্সর বোর্ডের তরফে।
‘পাঠান’ বিতর্কে নয়া মোড়। ছবির কোন অংশ বাদ দেওয়ার নির্দেশ দিল সেন্সর বোর্ড।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকা, শাহরুখ ছাড়াও জন এব্রাহামকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষায় ডাবিং হয়েছে ছবিটি। প্রযোজনায় যশরাজ ফিল্মস।



