Recruitment Scam: চাকরি থেকে বরখাস্ত হওয়া ১০ জনকে তলব, দুর্নীতি-র মাথা ধরতে নয়া পন্থা CBI-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এমন ১০ জন ‘অযোগ্য’ গ্রুপ-সি চাকরিপ্রাপককে নিজাম প্যালেসে তলব করা হল সিবিআই -এর তরফে। শুক্রবার সন্ধ্যায় তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। সোমবার থেকে পর পর কয়েক দিন তাঁদের একে একে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিচারপতি পক্ষপাতদুষ্ট এটা বলার সুযোগ দেবো না, সুপ্রিম পর্যবেক্ষন অভিজিৎ বাবু-কে নিয়ে।

শিক্ষক শিক্ষিকাদের পাশাপশি বেলাইনে অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ বরখাস্ত করা হয়েছে অনেক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীকেও। সেই প্রাক্তন কর্মীদের মধ্যে বাছাই করা ১০ জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। আর এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে অনেক চাকরি বিক্রির দালালরা। গতকাল দিনভর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছিল।

1 46

পরে দেখা যায় শুধুমাত্র একটি মামলা থেকে তাঁকে সরানো হয়েছে। আর সেই একই দিনে সিবিআই এর নয়া পদক্ষেপে শঙ্কিত অনেকেই। নিয়ম-বহির্ভূত ভাবে চাকরি পাওয়ার কারনে বরখাস্ত করা হয়েছে অনেক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীকে। এবার তাঁদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চাকরি থেকে বরখাস্ত হওয়া ১০ জনকে তলব, দুর্নীতি-র মাথা ধরতে নয়া পন্থা CBI-এর

চাকরি থেকে বরখাস্ত হওয়া ১০ জনকে তলব, দুর্নীতি-র মাথা ধরতে নয়া পন্থা CBI-এর
চাকরি থেকে বরখাস্ত হওয়া ১০ জনকে তলব, দুর্নীতি-র মাথা ধরতে নয়া পন্থা CBI-এর

কিন্তু এই সমস্ত বরখাস্ত কর্মীদের থেকে কি তথ্য পেতে চায় সিবিআই? সূত্রের খবর, চাকরি পেতে তাঁরা কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? অথবা তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেছিলেন কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই ১০ জনকে। পাশাপশি টাকার লেনদেন কী ভাবে হয়েছিল, কত টাকা কাকে এবং কিভাবে দেওয়া হয়েছিল সেটাই জানতে চাইবে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর