আইকোর চিটফান্ড মামলায় সিবিআই-এর নোটিস মানস ভুঁইয়্যাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইকোর চিটফান্ড মামলায় সিবিআই-এর নোটিস মানস ভুঁইয়্যাকে। সারদা থেকে রোজভ্যালী গত কয়েক বছরে একের পর এক আর্থিক তছরুপের ঘটনা সামনে এসেছে। নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর। তেমনই একটি চিটফান্ড কাণ্ড সামনে আসে কয়েক বছর আগে।

আরও পড়ুনঃ ভোটের মুখে নয়া স্ট্র্যাটেজি কেন্দ্রের, কমতে পারে জ্বালানি মূল্য

আইকোর গ্রুপ নামক ওই সংস্থার আর্থিক তছরুপের তদন্তের দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই ঘটনার তদন্তে এবার ডাক পড়ল এক হেভিওয়েট নেতার। তিনি সবং এর তৃণমূল কংগ্রেসের নেতা মানস ভুঁইয়্যা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর এই সপ্তাহের মধ্যেই তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে। সেখানেই তাঁকে এই গোষ্ঠীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

কিন্তু ভোটের মুখে কেন এই তলব। সূত্রের খবর আইকোর গ্রুপের বেশ কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে তাঁকে। ওই গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রিত অতিথি হিসেবে ডাকা হয়েছে। তাই তদন্তকারী গোয়েন্দারা তাঁকে প্রশ্ন করে জানতে চাইবেন সংস্থার সঙ্গে তাঁর কোন আর্থিক লেনদেন হয়েছিল কিনা। এখন দেখার তদন্তের জল কতদূর গড়ায়। কারন ভোটের মুখে বিভিন্ন মামলায় সিবিএই এর তৎপরতা আগেও দেখা গেছে।

আইকোর চিটফান্ড মামলায় সিবিআই-এর নোটিস মানস ভুঁইয়্যাকে। তবে নির্বাচন মিটতেই সেই সব ফাইল ধুলোমাখা আলমারিতে স্থান পেয়ে যায়। অনেকেই তাই একে ভোটের আগে সিবিআই এর রুটিন তৎপরতা বলে মনে করছে। এখন দেখার যে এই তদন্তের জল কতদূর গড়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন