নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার গোপাল দলপতির বাড়িতে সিবিআইয়ের হানা। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় চলছে সিবিআইইয়ের অভিযান। এদিনের অভিযান থেকে মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় বড় কিছু খুঁজে বেড়াচ্ছে তদন্তকারী সংস্থা। এরপরেই প্রশ্ন উঠছে, তবে কী হৈমন্তীর ঠিকানাতেও উপস্থিত হবে সিবিআই?
আরও পড়ুনঃ Weather Update: নববর্ষেই আশঙ্কাবাণী, দহনজ্বালা থেকে এখনই রেহাই নেই, কি বলছে হাওয়া অফিস
এদিন গোপাল দলপতির বাড়ি ছাড়াও মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে অভিযান চালাল সিবিআই। এর মধ্যেই পটাশপুরে গোপালের বাড়িতেও গেল সিবিআইয়ের একটি দল। জানা গেছে, গোপালের বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যরা।

নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মুখে প্রথম গোপাল দলপতির নাম উঠে এসেছিল। তাপস মণ্ডল দাবি করেন, ২০১৭ সালে গোপাল দলপতি চাকরি প্রার্থীদের কাছ থেকে ৯৪ লক্ষ্য টাকা তুলেছিলেন। একইসঙ্গে উঠে এসেছিল গোপাল দলপতি ঘনিষ্ঠ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এর আগে অবশ্য গোপাল দলপতিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা।
জানা গেছে, এর আগে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন গোপাল দলপতি। পরে নাম বদল করে আরমান গঙ্গোপাধ্যায় করে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন। ইডির চার্জশিটে আরমান ট্রেডার্স নামে একটি সংস্থার উল্লেখ রয়েছে। কুন্তলের কাছ থেকে গোপাল দলপতির কাছে টাকা যায় বলে জানা গেছে।
গোপাল দলপতির বাড়িতে সিবিআইয়ের হানা, বীরভূম ও মুর্শিদাবাদ জুড়ে চলছে অভিযান

অন্যদিকে, এদিনেই নলহাটির তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়ি, ফ্ল্যাট এবং আশ্রমে একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানিকের গ্রেফতারের পর থেকে তদন্তকারী সংস্থার নজর ছিল বিভাস অধিকারীর ওপর। এমনকি দুর্নীতিত য বিভাস যুক্ত সেই নাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। বিভাসকে কেন তলব করা হচ্ছে না? এই প্রশ্ন তুলতে দেখা যায় গোপাল দলপতিকেও। এখন তাঁর একাধিক ঠিকানায় উপস্থিত হল সিবিআই।



