Singer KK Death: কেকে’র মৃত্যু রহস্যের তদন্তে CBI? হলফনামা দেবে রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিখ্যাত বলিউড প্লেব্যাক সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যু হয় কলকাতায় নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে এসে। নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। আর তাঁর মৃত্যুকে ঘিরে একাধিক বিতর্ক সৃষ্টি হয়। এ বিষয়ে হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, আর তারপর কলকাতা হাইকোর্টের কাছে কেকের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানান মামলাকারীরা।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তল্পী গোটাল বিরোধীরা, প্রস্তাব ফেরালেন প্রাক্তন রাজ্যপাল

এদিন আদালতে এই মামলার শুনানি ছিল বলে জানা যায়। মামলাকারীদের তরফ থেকে আবারও সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাওয়া হয়। ৪ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

কেকে'র মৃত্যু রহস্যের তদন্তে CBI? হলফনামা দেবে রাজ্য
কেকে’র মৃত্যু রহস্যের তদন্তে CBI? হলফনামা দেবে রাজ্য

কলকাতায় অনুষ্ঠান করতে এসে সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর ঘটনায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে একটিতে কেকে-র মৃত্যুর সিবিআই তদন্তেরও আর্জি জানিয়েছিলেন আবেদনকারী। সোমবার হাই কোর্ট জানিয়েছে, রাজ্যকে আগামী তিন সপ্তাহের মধ্যে এ ব্যাপারে হলফনামা জমা দিতে হবে আদালতে।

সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল তিনটি জনস্বার্থ মামলার। এর মধ্যে একটি মামলায় প্রশ্ন উঠেছিল, কেকে-র শেষ অনুষ্ঠান-মঞ্চের অব্যবস্থা নিয়ে। এ ছাড়া ভবিষ্যতে কোনও শিল্পীর ক্ষেত্রে এই ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারটি রাজ্যকে নিশ্চিত করতে বলা হয়েছিল আরও একটি মামলায়। কেকে-র মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জিও জানান এক মামলাকারী। মামলাগুলি করেছিলেন তিন আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ইমতিয়াজ আহমেদ।

মামলাগুলি নিয়ে আদালত রাজ্যের হলফনামা চাইলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘এত কথা বলা হচ্ছে। অথচ শিল্পীর পরিবারের তরফেই কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁরা এ নিয়ে কোনও অভিযোগও করেননি।’ আদালত অবশ্য তিন সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে।

কেকে’র মৃত্যু রহস্যের তদন্তে CBI? হলফনামা দেবে রাজ্য

কেকে'র মৃত্যু রহস্যের তদন্তে CBI? হলফনামা দেবে রাজ্য

এই ঘটনা পুরোপুরি আয়োজক এবং পুলিশ প্রশাসনের গাফিলতির জন্য ঘটেছে বলে অভিযোগ। তাই সেক্ষেত্রে এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশের হাতে দেওয়া উচিত নয় এমনটাই মতামত আইনজীবীদের। কাজেই এই ঘটনা যেহেতু পুলিশ তদন্ত করতে পারবে না তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা অন্য কোন সংস্থা কোর্ট মনিটর করে এই ঘটনার তদন্ত করুক। এই মর্মে আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। পাশাপাশি এদিন আইনজীবী জানান, শুধুমাত্র সঙ্গীত শিল্পী কেকের মৃত্যুর ঘটনা নয়, পরবর্তীতেও যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য এমন পদক্ষেপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত