নিয়োগ দুর্নীতি মামলায় ঘাটালের সাংসদ দেবকে ক্লিনচিট দিল সিবিআই। এদিন আদালতে সিবিআইএর তদন্তকারী আধিকারিকরা একটি রিপোর্ট দিয়ে জানায় দেবের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তারা এ বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান না। সিবিআইয়ের এই রিপোর্ট জমা দেওয়ার পরেই এই মামলা খারিজ করেন বিচারপতি অমৃতা সিংহ।

প্রসঙ্গত লোকসভা ভোটের সময় তৃণমূল প্রার্থী দেবের এক ‘প্রতিনিধি’-র বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। এরপর মামলা যায় কলকাতা হাইকোর্টে। তবে কিছুদিন পরেই টাকা পেয়ে গিয়েছেন বলে মামলা থেকে সরে যান অভিযোগকারী।
তবে কিছুদিন পরই আবার একই অভিযোগে মামলা ওঠে এবং জল গড়ায় সুপ্রিমকোটে। এক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ ওঠে দেবের প্রতিনিধি রামপদ মান্নার পাশাপাশি স্বয়ং দেবের বিরুদ্ধেও। মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সরব হন দেবের প্রতিপক্ষ অর্থাৎ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরন)।

সেই সঙ্গে হিরন তার এক্স স্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেন (সেই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন)। এই অডিও ক্লিপ নিয়ে হিরন দাবি করেন অডিও তে থাকা একটি কন্ঠ তৃণমূল প্রার্থী দেবের। সেই অডিও ক্লিপ জমা পড়ে সিবিআই এর হাতেও।
নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট CBI এর, ভাইরাল অডিও ‘ভিত্তিহীন’

সোমবার এই মামলার শুনানিতে আদালতে সিবিআই একটি রিপোর্ট দিয়ে জানিয়ে দেয় দেবের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সিবিআই এই মামলার তদন্তার এগোতে চায় না। সিবিআই এই রিপোর্ট জমা দেওয়ার পরেই আদালতের তরফে এই মামলার নিষ্পত্তি দেওয়া হয়। যদিও শুরু থেকেই তৃণমূল এবং সাংসদ দেবের পক্ষ থেকে এই গোটা ঘটনা ভোট ময়দানে প্রভাব ফেলার একটি কৌশল বলেই দাবি করা হয়েছিল। এবার তাতেই সিলমোহর দিল সিবিআই ও কলকাতা হাইকোর্ট।



