নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল থেকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুরু হয়েছে বিরাট তল্লাশি অভিযান। প্রায় ২৪ ঘন্টার অধিক সময় ধরে চলছে বিরাট অভিযান। সেখান থেকে উদ্ধার হয় একাধিক নথি। এবার বাড়ির আশেপাশে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল বিরাট নথির স্তুপ। বাড়ির পাশে জঙ্গলে রাখা ছিল নথি বোঝাই ব্যাগ। বিধায়কের বাড়ি যেন নিয়োগ দুর্নীতির স্তুপ। এমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুনঃ SSC-TET Scam: গোপাল দলপতির বাড়িতে সিবিআইয়ের হানা, রেহাই পাবেন না ঘনিষ্ঠ হৈমন্তীও!


সিবিআই সূত্রে খবর, জঙ্গল থেকে পাওয়া নথি এখনও খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআই। একইসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের নথি ছাড়াও এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে। জীবনকৃষ্ণের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চাকরি প্রার্থীদের একাধিক নথিও।

সিবিআই সূত্রে খবর, গতকাল জীবনকৃষ্ণের গতিবিধি মোটেই সুবিধের মনে হয়নি তদন্তকারী সংস্থার। এরপরে মোবাইল ছিনিয়ে যেভাবে দূরে ছুঁড়ে দিয়েছে সে, তাতে আরও সন্দেহ বাড়তেই বাড়ির আশেপাশে চলে তদন্তকারী সংস্থার বিরাট অভিযান। সেখান থেকে উদ্ধার হয় ৬ টি ব্যাগ। পুকুরের পাশে মোবাইলের তল্লাশি করতেই এই বিপুল তথ্য হাতে পেয়েছে সিবিআই। ওই নথিগুলি কীসের? তা নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছে তদন্তকারী অফিসারদের মনে।
বাড়ির পাশে জঙ্গলে রাখা ছিল নথি বোঝাই ব্যাগ, জীবনকৃষ্ণের বাড়ি থেকে উদ্ধার একাধিক তথ্য

শুক্রবার জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে সিবিআইয়ের ১১ জনের একটি উপস্থিত হয়ে রাতভর অভিযান চালায়। বাড়ির চারপাশ ঘিরে চলছে বিরাট তল্লাশি অভিযান। এরই মধ্যে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিরাট তথ্য মিলেছে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে। বস্তা বস্তা নথি মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে। শনিবার বিধায়কের দু’টি নোটপ্যাড বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক কম্পিউটার, ল্যাপটপ, তিনটি নোটপ্যাড উদ্ধার করতে পেরেছে সিবিআই অফিসাররা। কী কাজে সেটা ব্যবহার করা হত? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।









