নজরবন্দি ব্যুরোঃ ফের মামলার কবলে স্কুল সার্ভিস কমিশন। এবার একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। SSC নিয়োগের আড়ালে কোন প্রভাবশালীর হাত রয়েছে? খোলাসা করতে সরাসরি CBI চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে ।
আরও পড়ুনঃ অর্ডন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের পথে মোদি সরকার
খুব শীঘ্রই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় বেঞ্চে শুনানি। রাষ্ট্রবিজ্ঞানের তপশিলি জাতি বিভাগের মেধাতালিকায় নাম না থেকেও চাকরি পাওয়ার অভিযোগ এনে মামলা দায়ের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় বেঞ্চে । বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এর আগে গ্রুপ ডি, গ্রুপ সি, এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ এবং একইসঙ্গে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয় এবার সেই তালিকায় ঢুকে পড়ল একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ।
মামলাকারী ববিতা সরকারের অভিযোগ, তাঁর মেধা তালিকায় জায়গা ছিল কুড়ি নম্বরে। কিছুদিন আগে তিনি জানতে পারেন মেধাতালিকায় তাঁর অনেক নিচে থাকা প্রার্থী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের সুপারিশ পত্র পেয়েছেন এবং মেধাতালিকায় নাম না থাকা একজনকে চাকরির সুপারিশ পত্র দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। স্কুল সার্ভিস কমিশনকে এই অভিযোগ জানানোর পরও কোনও পদক্ষেপ পাওয়া যায়নি। তার পরেই এই মামলা।
SSC নিয়োগের আড়ালে কে? এবার CBI চেয়ে মামলা দায়ের হাইকোর্টে
এই বিষয়ই মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম জানান, “বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করব না। তবে মেধা তালিকার বাইরের প্রার্থীকে চাকরি সুপারিশপত্র দেওয়ার নির্দিষ্ট অভিযোগ আমার মক্কেলের রয়েছে। শীঘ্রই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে শুনানি হবে সেখানেই এই বিষয়গুলি আমরা তুলে ধরব।”



