Hanskhali Incident: ধানমাঠে গা ঢাকা দিয়েও হল না রেহাই, হাঁসখালির ঘটনায় গ্রেফতার আরও এক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাঁসখালির ঘটনায় তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম রঞ্জিত মল্লিক। সূত্রের খবর, ঘটনায় অভিযুক্ত প্রভাকর এবং সোহেলের বন্ধু রঞ্জিত। ঘটনার পর থেকে বেপাত্তা ছিল সে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। তাঁকে নিয়ে আসা হয়েছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে।

আরও পড়ুনঃ কেয়া শেঠকে বলব সিঙ্গুরে একটা কারখানা করতে, বার্তা মদন মিত্রর

সিবিআই সূত্রে খবর, গাড়পোতা বেলতলার বাসিন্দা রঞ্জিত মল্লিক। হাঁসখালির ঘটনায় অভিযুক্ত সোহেল গয়ালি এবং প্রভাকরকে লম্বা জিজ্ঞাসাবাদ করেই রঞ্জিতের অবস্থান জানতে পারে সিবিআই আধিকারিকরা। ধানমাঠে গা ঢাকা দিয়েও হল না রেহাই। মোবাইলের টাওয়ার লোকেশান থেকেই খোঁজ মিলেছে তাঁর।

Hanskhali Minor Girl Death: TMC leader's son arrested by police dgtld -  Anandabazar

বাবা কর্মসূত্রে বাইরে থাকার কারণে মায়ের সঙ্গে থাকার জন্য মায়ের সঙ্গে থাকত রঞ্জিত। ঘটনার সময় বাকি দুই জনের সঙ্গে ছিল রঞ্জিত। তাই দুই বন্ধু গ্রেফতার হতেই বাড়ি ছাড়তে বাধ্য হয় সে। ১০ এপ্রিল থেকেই নিখোঁজ ছিল যুবক।

ধানমাঠে গা ঢাকা দিয়েও হল না রেহাই, ধৃত আরও এক 

ধানমাঠে গা ঢাকা দিয়েও হল না রেহাই, ধৃত আরও এক 
ধানমাঠে গা ঢাকা দিয়েও হল না রেহাই, ধৃত আরও এক 

প্রথম থেকেই নাবালিকার পরিবারের অভিযোগ ছিল, এলাকায় প্রভাবশালী নেতা ছিল প্রধান অভিযুক্তের বাবা। তাই মুখ খুলতে ভয় পাচ্ছিল তাঁরা। এমনকি পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও তা নেওয়া হয়নি বলেও দাবি করে নির্যাতিতার পরিবার। গতো ৯ এপ্রিল অভিযোগ দায়ের হতেই সারা দেশজুড়ে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন