কেয়া শেঠকে বলব সিঙ্গুরে একটা কারখানা করতে, বার্তা মদন মিত্রর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার সিঙ্গুরে অনুষ্ঠানে যোগদান করে কর্মসংস্থান নিয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানেই তিনি উল্লেখ্য করেন, কেয়া শেঠকে বলব সিঙ্গুরে একটা কারখানা করতে। মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে কথা বলে কারখানা করুন। মানুষকে কাজ দিন। আমরা সব রকম সাহায্য করব।

আরও পড়ুনঃ সাংসদ হয়েই বড় ঘোষণা ভাজ্জির, আমজনতার কুর্নিশ কুড়োলেন সুপারস্টার

একইসঙ্গে মন্ত্রী বেচারাম মান্নার উদ্দেশ্যে বলেন, আমি বেচারাম মান্নাকে বলব, এখানে নতুন একটা ফ্যাক্টরি করতে। মন্ত্রীকে বলছি, এখানে ফ্যাক্টরি করুন, ছেলেমেয়েদের কাজ দিন। মদন মিত্রর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

May be an image of 2 people, people sitting, people standing, motorcycle and sunglasses

বাম জমানায় “কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ”, এই স্লোগানকে সামনে রেখে সিঙ্গুরে ন্যানো কারখানা আনতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তা হয়নি। বরং ওই সিঙ্গুরের জমিতে আন্দোলন এবং অনশন করেই ক্ষমতার অলিন্দে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা অধিকৃত জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে।

May be an image of 3 people and people standing

সম্প্রতি সিঙ্গুরের জমিতে মাছের ভেড়ি হবে বলে শোনা যায়। এতে শাসক দলের সহযোগীতা ছিল বলে জানা যায়। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এখন কামারহাটির বিধায়কের অনুরূপ মন্তব্য সেই আলোচনা ঘৃতাহুতি দিয়েছে।

কেয়া শেঠকে বলব সিঙ্গুরে একটা কারখানা করতে, জানালেন মদন 

কেয়া শেঠকে বলব সিঙ্গুরে একটা কারখানা করতে, জানালেন মদন 
কেয়া শেঠকে বলব সিঙ্গুরে একটা কারখানা করতে, জানালেন মদন

একইসঙ্গে তাঁর কথায়, বিজেপির বিরোধী ভোট প্রতিদিন বাড়ছে। এখন বামেদের ভোট বাড়ছে। পাশাপাশি আসানসোল কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহার জয় আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূলকে আরও দৃঢ় করবে। এমনটাই মনে করছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত