TET: প্রকাশ্যে সরব তৃণমূল নেতারাই, টেট দুর্নীতি মামলায় সিবিআই-ইডির হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ সালের টেট দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডির যৌথ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। অভিযোগ ২০১৪ সালে টেটের ভিত্তিতে নিয়োগে দুর্নীতি হয়েছে, এই অভিযোগে বুধবার মামলা দায়ের করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ। নিয়োগের ক্ষেত্রে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে, তা খুঁজে বের করতে ইডিকে নিয়োগ করা হোক। এই আর্জি জানিয়েছেন মামলাকারী। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

আরও পড়ুনঃ জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, পথে নামল সিপি(আই)এম

মামলাকারীর দাবী, ২০১৪ সালের টেটে নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে প্রকাশ্যে সরব তৃণমূল নেতারাই। ৩০ এপ্রিল তুলে ধরেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একইসঙ্গে আরও এক তৃণমূল নেতা রাজু সেন শর্মার কথায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সুপারিশে ৩০০ জন চাকরী পেয়েছেন। তাই দ্রুত মামলার আর্জি জানিয়েছেন তিনি।

প্রকাশ্যে সরব তৃণমূল নেতারাই, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের 
প্রকাশ্যে সরব তৃণমূল নেতারাই, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

এমনিতেই এসএসসির একাধিক নিয়গে অনিয়মের অভিযোগ উঠেছে বারবার। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ সহ গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও যে অনিয়ম হয়েছে। সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

প্রকাশ্যে সরব তৃণমূল নেতারাই, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের 

প্রকাশ্যে সরব তৃণমূল নেতারাই, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের 
প্রকাশ্যে সরব তৃণমূল নেতারাই, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সম্প্রতি নিয়োগের দাবীতে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরীপ্রার্থীরা। তাঁদের আদবী, যারা ২০১৪ সালে টেট পাশ করেছেন, আজ অবধি তাঁদের চাকরী হয়নি। টেট না পাশ করেও অনেকেই চাকরী পেয়ে গেছে। অনেকের বয়স ৪০ বছর পার করলেও এখনও চাকরী পায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএলএডদের নিয়োগ করা হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন