‘বদলা’ মন্তব্যে এবার হাইকোর্টে মামলা লাভলির বিরুদ্ধে

Lovely Maitra: বদল তো ২০১১ তে হয়েছিল। আর এবার ২০২৪ শে বদলা হবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি করের ঘটনা নিয়ে যখন যখন গোটা দেশ গোটা রাজ্য তোলপাড় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের বলেছিলেন ফোঁস করতে। আর তারপরেই তৃণমূলের নেতা নেত্রীরা হুমকি দিতে শুরু করেছেন। সম্প্রতি সোনারপুর দক্ষিণের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

আর এই বিতর্কিত মন্তব্যের ফলেই এবার সোনারপুর দক্ষিণের বিধায়ক এর বিরুদ্ধে আদালতের দারস্ত হয়েছিল এক মামলাকারী। আজ বুধবার আদালত লাভলির বিরুদ্ধে এই মামলার অনুমতি দিয়েছে। সম্ভবত আগামী শুক্রবার এই মামলাটির শুনানি হবে। ওই অনুষ্ঠানের ঠিক কি বলেছিলেন লাভলি?

সোনারপুরের এক অনুষ্ঠানে, আবার সেই অনুষ্ঠান ছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদ। সেখানে তিনি বক্তব্য রাখার সময় বলেন, “বদল তো ২০১১ তে হয়েছিল। আর এবার ২০২৪ শে বদলা হবে “। সোনারপুর দক্ষিণের বিধায়ক এখানে না থেমে আরো বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল কিভাবে নামাতে হয় আমরা তা খুব ভালোভাবে জানি। আজ সুজন বাবু বা সায়ন বন্দ্যোপাধ্যায়রা এখনো যে ঘুরে বেড়ান এই বদলা না নেওয়ার কারণেই “।

এই বক্তব্যের পরেই সোনারপুর থানায় সায়ন লাভলির বিরুদ্ধে অভিযোগ করেন। তৃণমূল দলের পক্ষ থেকেও লাভলির এই মন্তব্যের জন্য সতর্ক করে দেওয়া হয়। কিন্তু ব্যাপারটা এখানে না থেমে আদালত পর্যন্ত গড়ালো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন