কংগ্রেস ছাড়ছেন ক্যাপ্টেন অমরিন্দর, প্রদেশ সভাপতির পদে বহাল থাকছেন সিধু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই দেশের শিরোনামে পাঞ্জাবের রাজনীতি। কিছুদিন আগেই গদি হারাতে হয়েছে সাড়ে ন’-বছর মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কে। তারপরেই ওঠে বিজেপি যোগের গুঞ্জন। সব কিছু দেখে তাঁর যুযুধান প্রতিপক্ষ নভজ্যোত সিং সিধু পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন গত পরশু। এদিকে গতকাল অমিত শাহর সাথে দেখা করে কংগ্রেস না ছাড়ার কথা বললেও আজ জানা গেল, কংগ্রেস ছাড়ছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

আরও পড়ুনঃ দিদি ৫০ হাজার ভোটে জিতবে, ঘোষণা ফিরহাদের। বিজেপি বলছে ‘জয় নিশ্চিত’!

গত দুদিনের জল্পনা বাস্তবায়িত করে গতকাল দিল্লিতে অমিত শাহের বাসভবনে পৌঁছে যান পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সবাই ভেবে ছিল গতকালই দল বদল করবেন তিনি। কিন্তু অমিত শাহের সাথে দেখা করে বেরিয়ে ক্যাপ্টেন সাংবাদিকদের জানান, ‘দলবদল নয়, কৃষকদের সমস্যা ও New Farm Law নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।’ যদিও আজ জানা গেল, কংগ্রেস ছাড়ছেন ক্যাপ্টেন অমরিন্দর। তবে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়। তবে আজ সাফ জানিয়ে দিয়েছেন, ‘বারবার অপমানিত হয়েছি। কংগ্রেসে আর নয়।’

এদিকে ২ দিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন নভজ্যোত সিং সিধু। যদিও সেই ইস্তফা পত্র গ্রহন করেন নি কংগ্রেস সভানেত্রী। এদিকে আজ পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চরনজিৎ সিংহ চন্নির সাথে প্রায় ২ ঘন্টা বৈঠক করেন সিধু। বৈঠকে ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী পরগট সিং, কার্যকারী অধ্যক্ষ কুলজিৎ নাগরা, পবন গোয়েল ও পর্যবেক্ষক হরিশ চৌধুরী। সেখানেই ঠিক হয় আপাতত প্রদেশ সভাপতির পদে থাকবেন সিধুই।

কংগ্রেস ছাড়ছেন ক্যাপ্টেন অমরিন্দর, প্রদেশ সভাপতির পদে বহাল থাকছেন সিধু!

পাঁচ মাসের মধ্যেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তাঁর আগে কিভাবে পাঞ্জাব কংগ্রেসের অচলাবস্থা কে কিভাবে সামাল দেন নতুন মুখ্যমন্ত্রী চন্নি সেটা দেখার জন্যেই উদগ্রীব রাজনৈতিক মহল। এদিকে শোনা যাচ্ছে পাঞ্জাব নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। সূত্রের খবর নির্বাচনের আগেই কৃষকদের সমস্যার সমাধান করবে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেতা সামনে রেখেই নির্বাচনে যাবে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত