জরুরি পরিস্থিতিতে বাতিল মন্ত্রীসভার বৈঠক, নিজাম প্যালেস থেকেই মুখ্যসচিবকে নির্দেশ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জরুরি পরিস্থিতিতে বাতিল মন্ত্রীসভার বৈঠক,দিনের শুরুতে আচমকাই নারদ কান্ডের নাটকীয় প্রসঙ্গের উত্থাপন, এবং তা নিয়ে সারাদিন ধরে যে জলঘোলা চলছে তাতে শেষমেশ আজকের মন্ত্রীসভার বৈঠক বাতিক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬ ঘন্টা নিজাম প্যালেসে ঠাই বসে থেকে কিছুক্ষণ আগেই বেরিয়েছেন তিনি, তবে সূত্রের খবর তার আগেই মন্ত্রীসভা বাতিলের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ আদালত সিদ্ধান্ত নেবে… ৬ ঘন্টা পর নিজাম প্যালেস ছাড়লেন মমতা

তার পরেই আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পরবর্তী মন্ত্রীসভার বৈঠক হবে ২৪ মে। জরুরি পরিস্থিতিতে বাতিল হচ্ছে আজকের সভা। যদিও বৈঠকের কারণে ততক্ষণে উপস্থিত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য্য, অরূপ বিশ্বাস সহ আরও কয়েকজন মন্ত্রী।

বিনা নোটিসে  আজ সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কেও। নিজাম প্যালেসেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। আজই আদালতে তোলা হবে ৪ জনকেই। সূত্রের খবর, চার্জশিটের বয়ান ঠিক করে নয়াদিল্লিতে পাঠানো হয়েছিল। সেখান থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই সাতসকালে তড়িঘড়ি গেপ্তার করা হয়েছে। তার পর থেকেই কার্যত ক্ষোভে ফুঁসছে গোটা তৃণমূল। দিকে দিকে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ।

জরুরি পরিস্থিতিতে বাতিল মন্ত্রীসভার বৈঠক, অন্যদিকে এই মুহুর্তে পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে, তার আগে বিক্ষুব্ধ জনতা নিজাম প্যালেস এবং রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিল প্রায় কয়েক ঘন্টা ধরে। তবে লকডাউনের মধ্যে সমস্ত বিধি নিষেধ মেনে চলতে, এবং শান্তি পূর্ন বাংলার স্বার্থে বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের আইনের ওপর ভরসা রাখতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানির আগে পর্যন্ত ফিরহাদ-মদন-সুব্রতর পাশেই ছিলেন ‘দিদি’। তার পর প্রায় ৬ ঘন্টা কাটিয়ে কিছুক্ষণ আগেই নবান্ন ছেড়েছেন তিনি। উল্লেখ্য নিজাম প্যালসে থাকাকালীনই ফোনের মাধ্যমে একটি ভ্রাম্যমান অক্সিজেন পার্লারেরও উদবোধন করেছেন মুখ্যমন্ত্রী। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন