আজ মহরম, রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Muharram: মহরম শহরের ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ মহরম। আর সেই উপলক্ষে শহরের ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। ২৩০ টি বড় ধর্মীয় পদযাত্রা হবে বলে পুলিশ সূত্রে খবর। তার মধ্যে বারোটি বড় পথ যাত্রায় ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা উপস্থিত থাকবেন। বাকি যাত্রাগুলিতে স্থানীয় থানার আধিকারিকরা নজর রাখবেন।

আজ মহরম, রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

প্রতিটি রুটে থাকবে পুলিশ পিকেট। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, এ দিন পাঁচটি বড় তাজিয়া বের হতে পারে। পোর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট তারপর লাল বাজার ও বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে পথযাত্রা পৌঁছতে পারে শিয়ালদহতে। আবার রাজাবাজার থেকেও একটি শোভাযাত্রা পৌঁছতে পারে শিয়ালদহে।

আজ মহরম, রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

এই শোভাযাত্রাগুলি একই সঙ্গে পৌঁছতে পারে বেলেঘাটায়। ফলত বন্ধ থাকবে রাস্তাগুলি। অপরদিকে, কলুতলা থেকে শুরু হয়ে রবীন্দ্র সরণী তারপর ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে।

আজ মহরম, রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

আজ মহরম, রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
ছবি Google থেকে

এর পাশাপাশি মহানগরীর আরও বেশ কয়েকটি জায়গা থেকে শোভাযাত্রা বের হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। মহরম উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, “অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেয় মহরম।” সকলকে একসঙ্গে শান্তির পথে এগোনোর বার্তাও দিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন