নজরবন্দি, রায়গঞ্জঃ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেলো যাত্রী বোঝাই বাস।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে উল্টে গেলো কলকাতা- শিলিগুড়িগামী যাত্রী বোঝাই বাস।
আরও পড়ুনঃ সবুজসাথীর সাইকেলই ভরসা, শহীদ দিবসে বাঁকুড়া থেকে আসছেন ২৫ TMC নেতা-কর্মী
৭০ জন যাত্রীকে নিয়ে বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলো সেই সময় রায়গঞ্জের ঘুঘুডাঙ্গার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস।এই ঘটনায় আপাতত ১ জনের মৃত্যু হলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
,
বাসের ভেতরে থাকা যাত্রীদের অনুমান চালক ঘুমিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। জানা গিয়েছে, বুধবার ভোরে কলকাতা থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি।

পথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় যাত্রীবাহি বাসটি। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা।

শিলিগুড়ি যাওয়ার পথে রায়গঞ্জে দুর্ঘটনার কবলে বাস, মৃত্যু ১ জনের
তাঁরাই প্রাথমিকভাবে হাত লাগান উদ্ধারকাজে। এরপর পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ, দমকল ও স্থানীয়দের তৎপরতার জানলা ভেঙে উদ্ধার করা হয় চালককে।







