BSF Vacancy: BSF এ অসংখ্য শূন্যপদে নিয়োগ, জেনেনিন আবেদনের পদ্ধতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF এ অসংখ্য শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হল। ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক ব্যক্তিদের নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। নিয়োগ করা হবে – কনস্টেবল (জেনারেটর অপারেটর/ জেনারেটর মেকানিক/ লাইনম্যান), এইচসি (কার্পেন্টার/প্লাম্বার) এবং এএসআই (ড্রাফটসম্যান) পদে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের নয়া উদ্যোগ, মিলবে পছন্দসই মোবাইল নম্বর

শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটি পদে নূন্যতম মাধ্যমিক পাশ হতেই হবে। এছাড়াও পদ অনুযায়ী নির্দিষ্ট ট্রেডে আইটিআই যোগ্যতা চাওয়া হয়েছে।শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না এর পাশাপাশি শারীরিক উচ্চতা এবং শারীরিক দিক থেকে যথেষ্ট কর্মঠ এবং দক্ষ হতে হবে।

BSF এ অসংখ্য শূন্যপদে নিয়োগ, জেনেনিন আবেদনের পদ্ধতি

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। বেতনক্রমঃ কনস্টেবল – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। এইচসি – ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। এএসআই – ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।

BSF এ অসংখ্য শূন্যপদে নিয়োগ, জেনেনিন আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে এই পদ্ধতিতে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর শারীরিক মাপঝোপ, শারীরিক দক্ষতা যাচাই (মাঠ ) করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের প্র্যাকটিকাল/ট্রেড টেস্ট এবং সবশেষে মেডিক্যাল পরীক্ষা।

BSF এ অসংখ্য শূন্যপদে নিয়োগ, জেনেনিন আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে । আবেদন নেওয়া শুরু ১৫ নভেম্বর থেকে আগামী ২৯ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। আবেদন করার জন্য আবেদন ফি দিতে হবে ১০০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত