বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল, কী হল নেইমারের?

দীর্ঘ চোট ও অনিশ্চয়তার পর ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৬ সদস্যের দলে ফিরলেন নেইমার জুনিয়র। আনচেলোত্তির ঘোষণায় উচ্ছ্বাস ব্রাজিল শিবিরে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অপেক্ষা শেষ। বিশ্বকাপের মঞ্চে আবার ফিরছেন নেইমার জুনিয়র। দীর্ঘ চোট, অনিশ্চয়তা আর ফিটনেস নিয়ে প্রশ্নের পর অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পেলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক অনুষ্ঠানে কোচ কার্লো আনচেলোত্তি একে একে স্কোয়াড ঘোষণা করতেই সবচেয়ে বেশি উচ্ছ্বাস ধরা পড়ে নেইমারের নাম ঘোষণার মুহূর্তে।

প্রায় তিন বছর পর জাতীয় দলের স্কোয়াডে ফিরলেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। চোটের ধাক্কা কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরে এলেও তাঁর বিশ্বকাপে থাকা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত জল্পনা ছিল। তবে আনচেলোত্তি জানিয়েছেন, সিদ্ধান্ত আবেগে নয়— ফিটনেস ও সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করেই নেওয়া হয়েছে।

এই স্কোয়াড ঘোষণার আরেকটি বড় কারণ ছিল কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি। চোটের কারণে কয়েকটি জায়গায় বদল আনতে হয়েছে ব্রাজিলকে। ফলে অভিজ্ঞতা ও বড় মঞ্চের উপস্থিতির জন্য নেইমারের উপর ভরসা করেছে সেলেসাও শিবির।

১১ জুন শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। গ্রুপ সি-তে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে। টুর্নামেন্টের ম্যাচ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে।

এখন প্রশ্ন একটাই— এটাই কি নেইমারের শেষ বিশ্বকাপ, নাকি এখান থেকেই শুরু হবে ব্রাজিলের ষষ্ঠ তারার গল্প? মাঠে সেই উত্তর লিখবেন নেইমাররাই।

ঘোষিত ক্সোয়াড অনুযায়ী, গোলরক্ষক হতে চলেছেন অ্যালিসন (লিভারপুল)। তাঁর সঙ্গে এডারসন (ফেন্যারবাখচে) এবং ওয়েবারটন (গ্রিমিও)-ও রয়েছেন দলে।

রক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্তাস), ড্যানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস স্যান্টোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি) এবং ওয়েসলি (রোমা)-র পায়ে।

মিডফিল্ডে ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটফোগো), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)-রা।

ফরোয়ার্ডে নেইমার তো আছেনই। তাঁকে যোগ্য সঙ্গত করবেন এন্ড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিকে (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)-রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর