FIFA World Cup 2026: নেইমারদের বিশ্বকাপ অভিযান শুরু কবে? ভারতীয় সময়ে ব্রাজিলের সম্পূর্ণ সূচি

FIFA World Cup 2026-এ গ্রুপ C থেকে অভিযান শুরু করছে ব্রাজ়িল। নেইমার, ভিনিসিয়াসদের ম্যাচ কবে, কখন এবং কোথায়— রইল সম্পূর্ণ সূচি ও দল।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিলকে ঘিরে বাড়তি উন্মাদনা। ২০২৬ সালের FIFA বিশ্বকাপেও তার ব্যতিক্রম নয়। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়াদের নিয়ে শক্তিশালী দল গড়ে মাঠে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল। ২৪ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে ফের ট্রফি জয়ের লক্ষ্যে নামছে সেলেকাওরা। তাই ভারতীয় ফুটবলপ্রেমীদের বড় প্রশ্ন— ভারতীয় সময়ে কখন শুরু হবে ব্রাজ়িলের ম্যাচ?

ভারতে এখনও ব্রাজ়িলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশ্বকাপ এলেই হলুদ-সবুজ জার্সিতে রাস্তাঘাট ভরে ওঠে। এ বার গ্রুপ পর্বে ব্রাজ়িল রয়েছে গ্রুপ C-তে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। তুলনামূলক সহজ গ্রুপে থাকায় নকআউট পর্বে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী সমর্থকেরা।

FIFA World Cup 2026: ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি (ভারতীয় সময়)

১৪ জুন, রবিবার

ব্রাজ়িল বনাম মরক্কো
📍 মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
🕞 ভারতীয় সময়: রাত ৩:৩০

২০ জুন, শনিবার

ব্রাজ়িল বনাম হাইতি
📍 লিনকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
🕡 ভারতীয় সময়: ভোর ৬:৩০

২৫ জুন, বৃহস্পতিবার

ব্রাজ়িল বনাম স্কটল্যান্ড
📍 হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
🕞 ভারতীয় সময়: রাত ৩:৩০

ব্রাজ়িলের তিনটি গ্রুপ ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে শক্তির বিচারে এগিয়ে থাকলেও প্রতিটি ম্যাচেই সতর্ক থাকতে হবে সেলেকাওদের।

বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দল

গোলকিপার

অ্যালিসন, এডারসন, ওয়েবারটন

ডিফেন্ডার

অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, ড্যানিলো, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি

মিডফিল্ডার

ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিয়েনহো, লুকাস পাকেতা

ফরোয়ার্ড

এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র

নেইমারের অভিজ্ঞতা এবং ভিনিসিয়াস-রাফিনিয়াদের গতি ও আক্রমণভাগের ধার নিয়ে ২০২৬ বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই অভিযান শুরু করছে ব্রাজ়িল। এখন দেখার, দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে কি না সেলেকাওরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর