নজরবন্দি ব্যুরোঃ গতকাল আইপিএল ২৩ এর মিনি নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে অলরাউন্ডার বেন স্টোকসকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিং। আর তারপর থেকে জল্পনা শুরু হয়েছে তবে কি এবার সিএসকের অধিনায়ক স্টোকস? আর এই জল্পনা আরও উস্কে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট সাইরিস।
আরও পড়ুনঃ ফের নাইট সংসারে সাকিব, মিনি নিলামে কেমন দল গড়ল কলকাতা

স্টাইরিস বলেন, “আমার মনে হয় স্টোকসই ক্যাপ্টেন হবে। আগেও আমরা দেখেছি ধোনিকে অন্য কারও হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে। তাছাড়া আইপিএল ছাড়া আরও কোনও টুর্নামেন্টও খেলে না ধোনি। তাই স্টোসকের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই আদর্শ সময়। আমার মতে, কোনও রাখঢাক না করে চেন্নাই (CSK) সরাসরি বিষয়টা জানিয়ে দেবে।”

এদিকে, ইংলিশ অলরাউন্ডারকে দলে পেয়ে উচ্ছ্বসিত দলের সিইও কাশী বিশ্বনাথও। স্টোকস যে অধিনায়ক হতে পারে, তাঁর মন্তব্যেও মেলে সেই ইঙ্গিত। তিনি বলে দেন, “স্টোকসে পাওয়ায় দারুণ লাগছে। আমরা সত্যিই সৌভাগ্যবান। আমাদের একজন অলরাউন্ডারের প্রয়োজন ছিল। স্টোকসকে পাওয়ায় ধোনিও ভীষণ খুশি। নেতৃত্বের অপশনও খোলা। তবে পুরোটাই সময় মতো এমএস সিদ্ধান্ত নেবে।”
নিলাম শেষ হতেই জোর জল্পনা CSK-তে, এবার অধিনায়ক বেন স্ট্রোকস!

উল্লেখ্য, গত বছর ধোনি দলের অধিনায়ক করেছিলেন জাদেজাকে। যদিও তিনি টুর্নামেন্টের মধ্যেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এবার স্টোকস অধিনায়ক হতে পারেন বলে যে জল্পনা তৈরি হয়েছে তা সত্যি কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছু দিন।



