‘মমতা–শুভেন্দু দু জনেরই উচিত কমিশনের নোটিসের জবাব দেওয়া’ বললেন অমিত শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচন কমিশনের নোটিসের জবাব দেওয়া উচিত মমতা-শুভেন্দুর, কলকাতায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।  নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিস দিয়েছে। দু’জনের বিরুদ্ধেই উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ পুর নির্বাচনে বিজেপির হাতছাড়া হল দুই শক্ত ঘাঁটি, ফিকে হচ্ছে মোদী ম্যাজিক

সেই নোটিস নিয়ে এখনও পর্যন্ত শুভেন্দু কোনও মন্তব্য না করলেও মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘‘একটা কেন ১০টা নোটিস ধরালেও আমার কিছু এসে যায় না।’’ শনিবার সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘‘দু’জনেরই উচিত নোটিসের জবাব দেওয়া।’’

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোটের দিন মমতাকে ‘বেগম’ বলেছিলেন। তারপরেই শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর অবমাননা করে শুভেন্দু নির্বাচনী বিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ ছিল তৃণমূলের। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার শুভেন্দুকে নোটিস পাঠায় কমিশন। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল শুভেন্দুকে। সেই চিঠি জমা পড়েছে কি না, তা কমিশন সূত্রে জানা যায়নি।

নির্বাচন কমিশন তবে তারও আগে বুধবারই মমতাকে নোটিস। ভোটের প্রচারে হিন্দু-মুসলিম মেরুকরণ তৈরির অভিযোগ তাঁর বিরুদ্ধে।বৃহস্পতিবারই মমতা এ নিয়ে জনসভা থেকেই জানিয়েছেন,কমিশনের নোটিসে তাঁর কিছু এসে যায় না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন