নজরবন্দি ব্যুরোঃ বলিউড-ভক্ত হলেই মিলবে শ্রীঘরে ঠাঁই, শুনেই যেন কেমন একটা মনে হচ্ছে তাই না? অনেকেই ভাবছেন এ আবার কেমন কথা? কিন্তু এটাই সত্য। বুঝতে পারলেন না তো দেখুন তাহলে আসল ব্যাপার কি, মনে আছে অজয় দেবগনের ‘ফুল অউর কাঁটে’ সিনেমার কথা? কিংবা ‘গোলমাল’? দুই ছবিতেই অজয়ের এন্ট্রি ছিল অনেকটা একরকম। দুটো গাড়ির ওপর দুই পা দিয়ে দাঁড়িয়ে এন্ট্রি নিয়েছিলেন অজয়।
আরও পড়ুনঃ নুসরত অতীত, এবার অন্য এক নায়িকার প্রেমে মত্ত নিখিল, লন্ডনে দুজনে কাটাচ্ছেন একান্ত সময়
পাশাপাশি গাড়িদুটো এগিয়ে আসছে আর বনেটে পা দিয়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন অজয় (Ajay Devgan)! কিন্তু বলিউডের পর্দায় যে স্ট্যান্ট সুপার ডুপার হিট, বাস্তবে কি তা হয়? বাস্তবে অজয়কে নকল করতে গিয়ে বেজায় বিপাকে পড়তে হল এক যুবককে (Viral)। রাস্তার মাঝে দুই গাড়িতে পা দিয়ে এগোতে গিয়ে তাঁর গন্তব্য হয়েছে শ্রীঘর। শুধু তাই নয়, বাজেয়াপ্ত হয়েছে গাড়ি দুটিও।

নেট পাড়ায় ছড়িয়ে পড়া এই রিয়েল লাইফ স্ট্যান্টের ভিডিও (Viral) দেখে নেটিজেনদের চক্ষু তো চড়কগাছ। কী আছে ভাইরাল ওই ভিডিওতে? দেখা গেছে দুটি চলন্ত এসইউভি গাড়ির বনেটে দুই পা দিয়ে দাঁড়িয়ে আছেন এক যুবক। এই ভিডিওর সূত্র ধরেই পুলিশের জালে জড়িয়েছেন যুবক।
गाड़ियों व बाइक पर खतरनाक स्टंट करने वाले युवक को थाना सेक्टर-113 नोएडा पुलिस द्वारा गिरफ्तार कर स्टंट में प्रयुक्त वाहनों को सीज किया गया।#UPPolice pic.twitter.com/92yYu33O45
— POLICE COMMISSIONERATE GAUTAM BUDDH NAGAR (@noidapolice) May 22, 2022
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম রাজীব। বাড়ি নয়ডায়। এর আগে বাইকে নানা রকম কেরামতি করতে দেখা গেছে এই রাজীবকে। কিন্তু এবারে স্ট্যান্ট ছিল পুরো আলাদা। জানা গেছে, এমন হরেক স্ট্যান্ট নকল করাই রাজীবের শখ। কিন্তু সেই শখ মেটাতে গিয়ে এমন খেসারত দিতে হবে তা ভাবতে পারেননি রাজীব নিজেও।
বলিউড-ভক্ত হলেই মিলবে শ্রীঘরে ঠাঁই, ভাইরাল অজয় দেবগনকে নকল করার ভিডিও

ভিডিওটি ভাইরাল হতেই পুলিশ খোঁজ শুরু করে যুবকের। অবশেষে নয়ডার সোরাখা গ্রাম থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ওই গাড়ি দুটোকেও। জানা গেছে, গাড়ি দুটোর একটি রাজীবের বাড়ির গাড়ি। তবে অন্যটি এক আত্মীয়ের থেকে এই স্ট্যান্ট করার জন্যই নিয়ে এসেছিলেন তিনি। বলিউডি কায়দায় কেরামতি দেখানোর পরিণতি একেবারেই রাজীবের মনমতো হল না, বলাই বাহুল্য।



