RSS-Abhishek: বিজেপি কর্মীরা সুকান্ত-শুভেন্দুর চেয়েও বেশি ভরসা করেন তাঁকে, প্রমাণ দিলেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে নবজোয়ার কর্মসূচীতে আজ রায়না গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানেই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন রায়না যাওয়ার পথে এক যুবক অভিষেকের গাড়ির পাশে চলে আসেন। তিনি আরএসএস করেন বলে জানান। ওই যুবক অভিযোগ করেন, তাঁদের এলাকার পথআলো জ্বলে না। বিডিও অফিসে জানিয়ে কাজ হয়নি। বিজেপি নেতাদের বলেও কোন কাজ হয়নি।

আরও পড়ুনঃ তরুণীর অশ্লীল ছবি ভাইরাল, গ্রেফতার দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম

যুবক বলেন সমস্যা ৫-৬ বছরের। এমনকি তাঁর স্কুলের কাছে কোনও ল্যাম্পপোস্ট নেই। সেই অভিযোগ মন দিয়ে শোনেন অভিষেক। সমস্যা সমাধানের আশ্বাসও দেন। এরপরেই বিজেপিকে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, ‘‘আজ আমি জামালপুরের ক্যাম্প থেকে বেরিয়ে ওই রায়নার দিকে আসছিলাম। খুব বেশি হলে ৩০-৩৫ কিলোমিটার রাস্তা। গাড়িতে আমার এখানে আসতে এখানে সময় লাগত আধ ঘণ্টা। আমার ২ ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা লেগেছে। কারণ রাস্তার চারিদিকে মানুষ। অনেক মানুষের সঙ্গে কথা বলেছি।’’

বিজেপি কর্মীরা সুকান্ত-শুভেন্দুর চেয়েও বেশি ভরসা করেন তাঁকে, প্রমাণ দিলেন অভিষেক
বিজেপি কর্মীরা সুকান্ত-শুভেন্দুর চেয়েও বেশি ভরসা করেন তাঁকে, প্রমাণ দিলেন অভিষেক

এরপর তিনি বলেন, আসার সময় এক যুবকের সাথে কথা হল, যে আরএসএস করে। আরএসএসে উর্দিতে সেই বিজেপি কর্মী এসে বলল, দাদা আমি বিজেপির কার্যকর্তা। আমাদের এখানে একটা ল্যাম্প পোস্টের দরকার ছিল। এখানে লাইটের খুব প্রয়োজন, ব্যবস্থা করে দেবেন? আমি বললাম তুমি আবেদন জমা দাও, আমি আমার সীমাবদ্ধ এক্তিয়ারের মধ্যে যা আছে করব। আপনি দেখুন বিজেপির একজন কার্যকর্তা সে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মোদীকে দিচ্ছে না, অমিত শাহকে দিচ্ছে না। কারণ সমাধান যদি কেউ করতে পারেন, তাহলে তা তৃণমূলই করতে পারে।

বিজেপি কর্মীরা সুকান্ত-শুভেন্দুর চেয়েও বেশি ভরসা করেন তাঁকে, প্রমাণ দিলেন অভিষেক

যুবকের প্রসঙ্গ জনসভাতেও তুলে আনেন অভিষেক। জনসভা থেকে তিনি বলেন, এরপর সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির এক কার্যকর্তা আমাকে বললেন আলোর কথা। বললেন, পথবাতি জ্বলে না। তিনি কোনও বিজেপি নেতাকে না বলে আমাকে বলছেন। কারণ তিনি জানেন, তৃণমূলই পারে সমস্যার সমাধান করতে।” এদিনের সভা থেকেও কেন্দ্রীয় প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ তোলেন অভিষেক। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে দাবি করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত