Dilip Ghosh’s nephew arrested: তরুণীর অশ্লীল ছবি ভাইরাল, গ্রেফতার দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জনৈক তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল করার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম ঘোষকে। ঝাড়্গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি সাংসদের ভাইপোকে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। দিলীপ ঘোষের ভাইপো গ্রেফতার হওয়ায় ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের চমক, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী

পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রামের বেলেবেড়া এলাকার জনৈক তরুণী গতকাল শনিবার ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন অরিন্দম ঘোষের বিরুদ্ধে। ঝাড়গ্রামের ডিএসপি (ডি অ্যান্ড টি) সব্যসাচী ঘোষ বলেন, ‘‘একটি অভিযোগের ভিত্তিতে অরিন্দম ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আইটি আইনের ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’

ওই তরুণীর বক্তব্য, ঝাড়গ্রামের কুলিয়ানা গ্রামের বাসিন্দা অরিন্দম ঘোষ নামে এক যুবকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে বর্তমানে সম্পর্ক না থাকলেও বিগত দিনের ঘনিষ্টতার কিছু ছবি ছিল এই যুবকের কাছে। সম্পর্ক ভেঙে যাওয়ায় অরিন্দম তাঁদের পুরনো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ভাইরাল করে দিয়েছেন। ছড়িয়ে দিয়েছেন বহু হোয়াটসঅ্যাপ গ্রুপেও।

তরুণীর অশ্লীল ছবি ভাইরাল, গ্রেফতার দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম

তরুণীর অশ্লীল ছবি ভাইরাল, গ্রেফতার দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম

আজ অরিন্দম কে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অরিন্দমের আইনজীবী সুমন সেন বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। আমার মক্কেল কিছুই জানেন না। আমরা জামিনের আবেদন করেছিলাম। বিচারক তা মঞ্জুর করেননি। আমার মক্কেলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।’’

এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি খবর পেয়েছি। ওর ভাইপোর বিরুদ্ধে এ রকম অভিযোগ উঠেছে। সব ভাইপোর জন্য আইন সমান। দোষ করলে সাজা পেতে হবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন