Tripura: একের পর এক আসনে জয়ী বিজেপি, দ্বিতীয় স্থানে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার পর ত্রিপুরার পুরভোটে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বনাম বিজেপির। যদিও সকাল থেকেই একের পর এক আসনে জয়ী বিজেপি। বেশ কিছু ওয়ার্ডে শাসক দল বিজেপিকে কড়া টক্কর দিয়েছে ঘাসফুল শিবির। পুর ভোটের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে বামেরা। ধীরে ধীরে বিরোধী পরিসরের ক্ষমতা বাড়াতে শুরু করেছে তাঁরা।

আরও পড়ুনঃ সোমবারেই তিন কৃষি আইন প্রত্যাহার, সংসদ যাত্রা বাতিল করল এসকেএম

বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আগে পুরভোট ঘাসফুল শিবিরের কছে লিটমাস টেস্ট। আগরতলার পুর নির্বাচনে ৫১ টি আসনে প্রার্থী দিয়েছিল তাঁরা। এই মুহুর্তে আগরতলার ৫১ টি ওয়ার্ডের মধ্যে ১০ টিতে জয়লাভ করেছে বিজেপি। এর মধ্যে ৬ টিতে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। বাকি ৩ টিতে দ্বিতীয় স্থানে বামেরা।

Image

আমবাসায় পুর পরিষদের ১৫ টি আসনের মধ্যে ১২ টিতে জয়ী বিজেপি। একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। বিলোনিয়া পুর পরিষদের সবকটি আসনে জয়লাভ করেছে বিজেপি। সাব্রুম নগর পঞ্চায়েতের সবকটি আসন গেরুয়া শিবিরের দখলে। খোয়াই পুর পরিষদের ১৫ টি আসনের মধ্যে ৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বিজেপি। বাকি ৮ টি আসনে জয়লাভ করল তাঁরা।

একের পর এক আসনে জয়ী বিজেপি, বামেদের পিছনে ফেলে এগিয়ে তৃণমূল 

একের পর এক আসনে জয়ী বিজেপি, বামেদের পিছনে ফেলে এগিয়ে তৃণমূল 
একের পর এক আসনে জয়ী বিজেপি, বামেদের পিছনে ফেলে এগিয়ে তৃণমূল

রবিবার সকাল থেকে ত্রিপুরার পুরভোটে গণনা শুরু হয়েছে। ষোলটি কাউন্টারে ১৩ টি পুরসভা এবং ৬ টি নগর পঞ্চায়েতের গণনা চলছে। গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন বিএসএফ এবং সিএপিএফ জওয়ানরা। ৩৩৪ টি ওয়ার্ডের মধ্যে ১১২ টি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। মোহনপুর, উদয়পুর, রাণিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা, কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন