‘ওঁর অবস্থা দ্বিতীয় কিষেনজির মতো না হয়ে যায়’, পার্থর নিরাপত্তা নিয়ে রাজ্যপালকে চিঠি BJP সাংসদের

নিয়োগ দুর্নীতি মামলায় বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি পাঠালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলে বন্দি রয়েছেন। তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সম্প্রতি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার আগেও তিনি এসএসকেএম হাসপাতালেও ভর্তি ছিলেন। তবে একদম হঠাৎ করে কেন এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বের করতে হল কেন? বাংলার দুর্নীতিগ্রস্ত লোকেরা সব সময় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়। আমি জানি না কেন পার্থকে সেখানে রাখা হয়নি।” তিনি আরও বলেন, “এটা নিয়ে আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি এবং আমি উদ্বিগ্ন, পার্থ চট্টোপাধ্যায়ের পরিস্থিতি যেন দ্বিতীয় কিষেনজির মতো না হয়ে যায়।”

এছাড়াও, তিনি আরও বলেন, “আমি মিডিয়ার মাধ্যমে আগে তাকে অনুরোধ করেছিলাম যেন সে রাজসাক্ষী হয়ে যায়। কারণ তার যে অপরাধ, তা মুছতে কোনও জায়গা নেই, তবে রাজসাক্ষী হলে কিছুটা কমবে। কিন্তু তার ভয়েই তিনি হাসপাতাল পরিবর্তন করেছেন।”

বিজেপি সাংসদ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর