মমতার পদত্যাগ চেয়ে অধিবেশনের শেষ দিনে সংসদের বাইরে সরব BJP

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার পদত্যাগ চেয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে দিল্লিতে সরব গেরুয়া শিবিরের বিধায়করা। লাগাতার বিরোধীদের বিক্ষোভ-হট্টোগোলে সংসদের সমাপ্তি এগিয়ে এনেছেন লোকসভার স্পিকার। আগামী ১৩ তারিখে বাদল অধিবেশন সমাপ্তির কথা ছিল, কিন্তু গোটা অধিবেশন কাল ধরে তৃণমূল সহ দেশের বিরোধী দল গুলি যেভাবে সংসদের বাইরে ভেতরে লাগাতার বিক্ষোভ চালিয়েছেন তাতে ক্ষুব্ধ কেন্দ্র।

আরও পড়ুনঃ দিল্লি গিয়েই নমো সাক্ষাৎ ধনখড়ের, সংসদ ভবনেই বৈঠক উভয়ের

তাই ১৩ এর বদলে ১১ তেই বাদল অধিবেশনের সমাপ্তি ঘটেছে আজ। অধিবেশনের শেষ দিনে আজ নারী সুরক্ষা সহ একাধিক ইস্যুতে সংসদের বাইরে আওয়াজ তুলেছে বিজেপি। হাওড়ার গণধর্ষনের জেরে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখান বেজেপির বাকি সাংসদরা।

দিন কয়েক আগেই হাওরায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষেণের অভিযোগ উঠেছে, নির্যাতিতার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে গতকালই রাজ্যপালের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরেই আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে দিল্লিতে সরব হয়েছেন অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী সহ বঙ্গ বিজেপির সাংসদেরা।।

দিল্লিতে আজ দিলীপ ঘোষ বলেন,  ‘পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় খুন আর ধর্ষণ হচ্ছে। ভোটের ফল প্রকাশের পর থেকে অন্তত ৫০ জন মহিলার ওপর ধর্ষণ ও নানারকম অত্যাচার হয়েছে।’  দিলীপের আরও অভিযোগ এই ধরণের ঘটনার অভিযোগ নিচ্ছে না মমতা সরকারের পুলিশ। সঙ্গেই বলেন, ২৫ হাজার মিথ্যা মামলা চালানো হয়েছে। ১৮৫ জন কর্মীকে হত্যা করা হয়েছে বাংলায় আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য দিল্লি দরবার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের দিকে দিকপাতের সময় নেই তাঁর।

বাংলায় ঘটা ধর্ষনের প্রতিবাদ জানিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, ‘রাজ্যে ঘটে চলা ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত বাংলায় অত্যাচারিত হচ্ছেন মহিলারা। নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে সেই অত্যাচার না বন্ধ করতে পারেন তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।’  তৃণমূলের দুটি গুন, কাটমানি আর মানুষ খুন, খেলা নয় মহিলা সুরক্ষা চাই, ইত্যাদি স্লোগান লেখা পোস্টার নিয়ে আজ সংসদ ভবনের বাইরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তোলেন গেরুয়া শিবিরের সাংসদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন