ছেলের কথায় শেষমেশ ‘বাড়িতে পদ্মফুল’, শিশিরের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছেলের কথায় শেষমেশ ‘বাড়িতে পদ্মফুল’, মঙ্গলবার খড়দহ থেকে অভিষেকের পালটা দেন শুভেন্দু অধিকারী । জানান, তাঁর বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে। শুভেন্দুর পরিবার সম্পর্কে তাঁর এই ইঙ্গিতের ২৪ ঘন্টা যেতে না যেতেই আজ, বুধবার কাঁথিতে তৃণমূল জেলা সভাপতি তথা সাংসদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। যদিও অধিকারী পরিবারের দাবি, এই সাক্ষাৎ একান্তই ‘সৌজন্য সাক্ষাৎ’।

আরও পড়ুনঃ আশ্বাসের বছর ঘুরছে, SSC প্রার্থীদের নিয়োগের পক্ষে সওয়াল করে মমতাকে চিঠি সুজনের।

তবে অধিকারী পরিবারের বাকি সদস্যদের গতিবিধি নিয়ে আবারও জল্পনার পারদ চড়ছে। বুধবার কাঁথিতে শিশির অধিকারীর সঙ্গে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং-এর সাক্ষাৎ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গেছে। প্রসঙ্গত, শুভেন্দুর বিজেপি-তে যোগদানের জল্পনা থেকেই শিশির অধিকারী সহ তাঁর বাড়ির অন্যান্য সদস্যরা তৃণমূলের রাজনৈতিক সভা এঁড়িয়ে গেছেন।

এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে সভা করতে গেলেও শিশির অধিকারী তাঁর পা ব্যাথার কথা জানিয়ে সভা এড়িয়ে যান। পরে কাঁথিতে তৃণমূলের পদযাত্রা ও সভাতেও দেখা যায়নি অধিকারী পরিবারের বাকি সদস্যদের। তবে শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দেওয়ার পরেও মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে শিশির অধিকারীকে সরাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছেলের কথায় শেষমেশ ‘বাড়িতে পদ্মফুল’, তবে গতকাল খড়দহে শুভেন্দুর বাড়িতে পদ্মফুল ফোটানোর দাবির ইঙ্গিত মিলতেই কাঁথি পুরসভার প্রশাসকপদ থেকে তড়িঘড়ি সৌমেন্দু অধিকারীকে অপসারণ করা হয়। সন্দেহের জায়গা তৈরি হওয়াতেই অপসারণ, বলে তৃণমূল সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত