নজরবন্দি ব্যুরোঃ ডেপুটেশন জমা দিতে গিয়ে বিডিওকে আঙুল উঁচিয়ে কথা বললেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বাঁকুড়ার ১ নম্বরের বিডিওর বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে। বেছে বেছে কেন বিজেপির লোকদের সুবিধে থেকে বাদ দেওয়া হচ্ছে? না পারলে চাকরি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুনঃ Mala Roy: সাংসদের ওয়েবসাইটে বদলে গেল মালা রায়ের নাম, বেজায় চটলেন তৃণমূল সাংসদ


বিজেপি বাঁকুড়া জেলার মণ্ডলের তরফে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিতে যান বিজেপি বিধায়করা। সেখানেই চেয়ারে বসে তারস্বরে বিডিওর দিকে কথা বলতে দেখা যায় বিজেপি বিধায়ককে। যা নিয়ে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক পারদ।

এদিন বিজেপি বিধায়ক বলেন, পিঠের চামড়া উঠে যাচ্ছে আমাদের। আমরা কী দোষ করেছি? কে এত বড় মস্তান? আর আপনি পারলে ছেড়ে দেন চাকরি ফাকরি এখান থেকে। আমাদের কোনও ঘর যেন না বঞ্চিত মানুষ। প্রকৃত গরীব মানুষ যেন বঞ্চিত না হন। যদি কারোর ঘর থাকে আপনি দেবেন না। আমি বলছি দেবেন না নোট করে রাখুন। কিন্তু প্রকৃত গরীব মানুষ। কাঁদছে। ঘর নেই। আপনি শুধু আমাদের মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছেন। আর তৃণমূলের নেতারা লুটছে আপনাদের সঙ্গে। এটা হবে না কিন্তু।
বেছে বেছে কেন বিজেপির লোকদের সুবিধে থেকে বাদ দেওয়া হচ্ছে? বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ

মুহুর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। যেখানে প্রকাশ্যে বিডিওর বিরুদ্ধে ধমকের সুরে কথা বলতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে। যা নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। বিধায়কের কাছ থেকে এধরনের ব্যবহার আশা করিনি। দাবি বিডিওর। আমার নিজের কিছু বলার নেই। আমরা আশা করছি প্রত্যেকেই শালিনতা বজায় রেখে কথা বলবে। তৃণমূলের তরফে পাল্টা মন্তব্য, এই ধরনের কথা বলে আবাজার গরম করার চেষ্টা করছে বিজেপি। যা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে একেবারেই মিল খায় না।









