নজরবন্দি ব্যুরোঃ নূপুর শর্মার পর এবার মহানবী হজরত মুহাম্মদ-কে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করায় তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি. রাজা সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদের সাউথ জোনের পুলিশ উপকমিশনার পি সাই চৈতন্য বলেন, ধর্মীয় বিশ্বাসকে অবমাননাসংক্রান্ত আইনের ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
আরও পড়ুনঃ মিষ্টি খাওয়ার নাম করে হাজার হাজার টাকা, অভিযোগ তুলল চাকরি প্রার্থী মঞ্চ
মঙ্গলবার সকালেই রাজার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রাজা। সেই ভিডিও ঘিরেই উত্তেজনা তৈরি হয়। পুলিশের নানা দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান মুসলিম ধর্মাবলম্বীরা।

তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, রাজার বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই রাজাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় রাজা জানিয়েছেন, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি।

ফের পয়গম্বরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে, গ্রেপ্তার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক
অন্য কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাঁর। তিনি বলেছেন, “আমি বুঝতে পারছি না কীসের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করেছে। কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করে আমি ভিডিও বানাইনি। শুধুমাত্র ফারুকিকে কটাক্ষ করা হয়েছিল। আমি কারও ভাবাবেগে আঘাত করিনি। তাছাড়াও এই ভিডিওটির দু’টি ভাগ রয়েছে। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ভাগ প্রকাশ করার পরিকল্পনা ছিল।”




