Mamata Banerjee: গুজরাতে নির্বাচন রয়েছে বলেই সিএএ নিয়ে খেলছে, বিজেপিকে কটাক্ষ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুজরাতের নির্বাচনের মুখে বিরাট চমক বিজেপির  মোহসেনা ও আনন্দ জেলায় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ২০১৯ এর বিতর্কিত আইনের পরিবর্তে ১৯৫৫ সালের আইন অনুযায়ী সংখ্যালঘুদের নাগরিকত্ব দিল স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে চেন্নাই যাওয়ার আগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাতে নির্বাচন রয়েছে বলেই সিএএ নিয়ে খেলছে, দাবি মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুনঃ India vs Bangladesh: শাকিবদের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন বিরাট, খরা কাটালেন কেএল রাহুল

এদিন চেন্নাই উড়ান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, আমরা প্রথম থেকেই সিএএর বিরুদ্ধে। ওরা গুজরাতের নির্বাচনের আগে এই খেলা খেলছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই মন্তব্য নতুন কিছু নয়। এর আগে সিএএর প্রতিবাদে কলকাতার রাজপথে নেমে বিক্ষোভ দেখান তিনি। এখন গুজরাতে সিএএ লাগু হতেই পালে হাওয়া দিতে শুরু করেছে বিজেপি। তাই মমতার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গুজরাতে নির্বাচন রয়েছে বলেই সিএএ নিয়ে খেলছে, বিস্ফোরক মমতা 
গুজরাতে নির্বাচন রয়েছে বলেই সিএএ নিয়ে খেলছে, বিস্ফোরক মমতা 

একইসঙ্গে মোরবির ঘটনা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তাড়াহুড়ো করে সেতু খুলে দেওয়া ঠিক হয়নি। ভোটের জন্য এমন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিটি গড়া উচিত, যারা মানুষের জীবন নিয়ে খেলেছে, তাদের শাস্তি হওয়া উচিত। গুজরাতে সেতু বিপর্যয় নিয়ে আমি ব্যথিত।

গুজরাতে নির্বাচন রয়েছে বলেই সিএএ নিয়ে খেলছে, বিস্ফোরক মমতা 

গুজরাতে নির্বাচন রয়েছে বলেই সিএএ নিয়ে খেলছে, বিস্ফোরক মমতা 
গুজরাতে নির্বাচন রয়েছে বলেই সিএএ নিয়ে খেলছে, বিস্ফোরক মমতা 

উল্লেখ্য, রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন তিনি। এবিষয়ে মমতার বক্তব্য, আমি আজই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করব। আমি চেন্নাই যাচ্ছি এরই মধ্যে এটা সৌজন্য সাক্ষাত। দুই জন রাজনৈতিক ব্যক্তিত্ব দেখা করলে যে বিষয়ে আলোচনা হয়, সেই বিষয়েই আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন