Left-BJP: একটানা ৭ বার জয়ী বিজেপি, বাংলার পথে হাঁটছে গুজরাত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জুন ২১, ১৯৭৭ বাংলায় প্রথম ক্ষমতায় এসেছিল বাম সরকার। সেবার মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন জ্যোতি বসু। তারপর বাংলায় পরপর ৭ বার জয় করে ৩৪ বছর ধরে সরকার চালিয়েছিল বামেরা। জ্যোতি বসুর পর বামেদের দূর্গ সামলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একই হাওয়া বইতে চলেছে গুজরাতেও। এবার ক্ষমতায় এসে সেটাই প্রমাণ করতে চলেছে বিজেপি। একটানা ৭ বার জয়ী বিজেপি।

আরও পড়ুনঃ Congress: ঘোড়া কেনাবেচা রুখতে আটঘাট বাঁধছে কংগ্রেস, সেফ জোন রাজস্থান

১৯৯৫ সালে কেশুবাই প্যাটেলের হাত ধরে ক্ষমতায় এসে গুজরাতে ক্ষমতায় এসেছিল বিজেপি। এরপর দীর্ঘ সময় ধরে গুজরাতের মুখ্যমন্ত্রী পদ সামলে এসেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি যাওয়ার পরে ক্ষমতার হাতবদল করলেও এবার রেকর্ড ভোটে জয়লাভ করতে চলেছে বিজেপি। ১৫৫ টি আসনে এগিয়ে রয়েছে মোদি-শাহের দল।

একটানা ৭ বার জয়ী বিজেপি, গুজরাতেও নতুন রেকর্ড
একটানা ৭ বার জয়ী বিজেপি, গুজরাতেও নতুন রেকর্ড

এর আগে ২০০২ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২৭ টি আসন জিতেছিল বিজেপি। এবার সেই আসন সংখ্যা আনায়াসে পার করতে চলেছে গেরুয়া শিবির। যদিও সাফল্যের সর্বোচ্চ সংখ্যা রয়েছে কংগ্রেসের দখলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে ১৪৯ টি আসনে জয়লাভ করেছিল দেশের সবচেয়ে পুরাতন দল। সেটা এবার পার করতে পারে বিজেপিও।

একটানা ৭ বার জয়ী বিজেপি, গুজরাতেও নতুন রেকর্ড

একটানা ৭ বার জয়ী বিজেপি, গুজরাতেও নতুন রেকর্ড
একটানা ৭ বার জয়ী বিজেপি, গুজরাতেও নতুন রেকর্ড

মতাদর্শগতভাবে বাম ও বিজেপি ভিন্ন মেরুতে অবস্থান করলেও বৃহস্পতিবার বিজেপির জয় নতুন করে বাংলার ইতিহাসকে খুঁচিয়ে দিয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, গুজরাতে বিজেপির জয় আগামী দিনের জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে চলেছে। তাই এখন থেকেই প্রস্তুতি সারতে চলেছে হাইকম্যান্ড। আগামী বছরে একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন রয়েছে। গুজরাতের নির্বাচনের হাওয়া বিজেপির বৈতরণী সহজে পার করতে চলেছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন