কেন্দ্র নয়, শুভেন্দুর উদ্যোগে তদন্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, যাবে তালডাংরায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। রবিবার বাঁকুড়ার তালডাংরার জঙ্গলে এক আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন যুবক। ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীর নাম জড়িয়েছে। সেই ঘটনায় ২৭ এপ্রিল ঘটনাস্থলে যাবে বিজেপির প্রতিনিধি দল। তবে এবার কেন্দ্র নয়, শুভেন্দু অধিকারীর উদ্যোগে তৈরি করা হয়েছে বঙ্গ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তাঁরাই যাবে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে।

আরও পড়ুনঃ Dev-Rukmini-Bhuban Badyakar: দেব-রুক্মিণীকে চুমু খাওয়া শেখালেন ‘বাদামকাকু’, ভাইরাল ভিডিও

তালডাংরায় আদিবাসী যুবতীকে জঙ্গলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। এই মুহুর্তে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি যুবতী। হাসপাতাল সূত্রের খবর, মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে চোটের দাগ নজরে এসেছে।

May be an image of 8 people, people standing and text that says "র নন্দীগ্রাম বিধানসভা পরাজয়ের বর্ষপূর্তি উদযাপনের কম T স n"

রবিবার সকালে বাড়ি থেকে সাইকেলে স্থানীয় একটি কম্পিউটার সেন্টারে যাওয়ার পথেই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর,জঙ্গলের রাস্তা ধরে যাওয়ার সময় চারজন যুবক যুবতীর পথ আটকায়। এরপর টানতে টানতে তাঁকে জঙ্গলে নিয়ে যায়। এমনকি হাত পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে চার জনের বিরুদ্ধে। যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেইসময় দু’জন আচমকা সেখানে উপস্থিত হলে অভিযুক্তরা যুবতীকে ছেড়ে পালিয়ে যায়।

কেন্দ্র নয়, শুভেন্দুর উদ্যোগে তৈরি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

কেন্দ্র নয়, শুভেন্দুর উদ্যোগে তৈরি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
কেন্দ্র নয়, শুভেন্দুর উদ্যোগে তৈরি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

এর আগে হাঁসখালির ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে একটি প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তবে কী কেন্দ্রের নেতাদের নির্দেশে এই সিদ্ধান্ত? প্রশ্ন রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত