পাহাড়ে তৃণমূলকে এক ইঞ্চি জমিও নয়, রণকৌশল স্থির করতে দিল্লি সফরে রাজু বিস্তা!

দার্জিলিংয়ে রাজু বিস্তাকে (Raju Bista) প্রার্থী করতেই ক্ষোভ উগরে নির্দল প্রার্থী হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপদ শর্মা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে কার্যত আধিপত্য বিস্তার করেছিল বিজেপি। তার মধ্যে একটি দার্জিলিং লোকসভা কেন্দ্র। এই আসনে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে নানা জল্পনা চলেছিল। তবে শেষ পর্যন্ত বিদায়ী সাংসদ রাজু বিস্তাকেই (BJP Candidate Raju Bista) প্রার্থী করা হয়। নাম ঘোষণার কয়েকদিনের মধ্যেই দিল্লিতে জরুরী তলব করা হল তাঁকে। ইতিমধ্যেই একদিনের সফরে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি প্রার্থী।

পাহাড়ে তৃণমূলকে এক ইঞ্চি জমিও নয়, রণকৌশল স্থির করতে দিল্লি সফরে রাজু বিস্তা!

আরও পড়ুন: ডায়মন্ডে প্রার্থীই দেয়নি বিজেপি, এত টেনশনের কী আছে! অভিষেককে ফের নিশানা দিলীপের

চলতি মাসের শুরুতেই বাংলায় লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি (BJP)। তবে সেখানে দার্জিলিংয়ের নাম ছিল না। তারপরই ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। দার্জিলিং থেকে প্রার্থী করা হয় গোপাল লামাকে (Gopal Lama)। প্রার্থীপদ পেয়েই প্রচারে নেমে পড়েন তিনি। কয়েকদিন আগেই দার্জিলিংয়ের প্রার্থীর নাম ঘোষণা করেন পদ্মের নেতৃত্ব। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজু বিস্তাকেই ওই আসনের টিকিট দেওয়া হয়। এরপরই দিল্লিতে তাঁকে জরুরী তলব করা হয়েছে।

পাহাড়ে তৃণমূলকে এক ইঞ্চি জমিও নয়, রণকৌশল স্থির করতে দিল্লি সফরে রাজু বিস্তা
পাহাড়ে তৃণমূলকে এক ইঞ্চি জমিও নয়, রণকৌশল স্থির করতে দিল্লি সফরে রাজু বিস্তা

সূত্রে খবর, ভোটের আগে নির্বাচনী কেন্দ্রে রণকৌশল ঠিক করতেই রাজু বিস্তাকে ডেকে পাঠানো হয়েছে। আসন দখলে রাখতে কী কী পন্থা গ্রহণ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘জরুরী তলবেই দিল্লি যেতে হচ্ছে। ভোটে কীভাবে আমাদের দায়িত্ব দেওয়া হবে হয়তো সেই নিয়েই আলোচনা হবে।’ যাওয়ার আগে রাজু বিস্তা জানিয়ে দিলেন, দার্জিলিঙয়ের মানুষের মনে ও মুখে হাসি দেখতে চান তিনি। বিজেপি প্রার্থীর সঙ্গে দার্জিলিং জেলা নেতৃত্বের কয়েকজন সদস্য দিল্লি যাচ্ছেন।

পাহাড়ে তৃণমূলকে এক ইঞ্চি জমিও নয়, রণকৌশল স্থির করতে দিল্লি সফরে রাজু বিস্তা!

পাহাড়ে তৃণমূলকে এক ইঞ্চি জমিও নয়, রণকৌশল স্থির করতে দিল্লি সফরে রাজু বিস্তা

দার্জিলিংয়ে রাজু বিস্তাকে (Raju Bista) প্রার্থী করতেই ক্ষোভ উগরে নির্দল প্রার্থী হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপদ শর্মা। যদিও দলের অনেকেই রাজু বিস্তাকেই প্রার্থী হিসেবে চেয়েছিলেন। ফলে নাম ঘোষণা হওয়ার পরই উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপির একাংশ। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীর দাবি, যেদিন নাম ঘোষণা হয়েছে সেদিনই জিতে গিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত