বাংলা দখলের লক্ষ্যে সবথেকে শক্তিশালী ‘অমিত’ অস্ত্র প্রয়োগ বিজেপি-র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা দখলের লক্ষ্যে সবথেকে শক্তিশালী ‘অমিত’ অস্ত্র প্রয়োগ করল বিজেপি! বিহার জয় এবং মধ্যপ্রদেশ-সহ বাকি রাজ্যের উপনির্বাচনে ভাল ফল করার পর বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের লক্ষ্য এখন বঙ্গবিজয়। তাই বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে এবার সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অস্ত্র প্রয়োগ করল বিজেপি। ২০১৪ লোকসভা নির্বাচনেই বিজেপি দেখিয়েছিল সোশ্যাল মিডিয়া কে ব্যাবহার করে কটটা সাফল্য পাওয়া সম্ভব। তাই গত ৬ বছরে সেই সোশ্যাল মিডিয়া টিম কে দলের সবথেকে শক্তিশালী উইং হিসেবে বাড়িয়ে তুলেছে গেরুয়া ব্রিগেড।

আরও পড়ুনঃ বিশ্বরেকর্ডের প্রেক্ষাপটেও রাজনীতির রং যোগীর মুখে

এবার সেই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেই বঙ্গ জয়ের লক্ষে ঝাপাতে চলেছে বিজেপি। সেই কারনেই নিজের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ অমিত মালব্যকে বাংলার ময়দানে নামিয়ে দিলেন অমিত শাহ। অমিত মালব্য হলেন বিজেপি-র আইটি সেলের প্রধান। সারা ভারতব্যাপী স্লিপার সেলের মত কাজ করে মালব্যর টিম। আর এবার সেই অমিত মালব্য কে বিজেপি পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষকের দায়িত্ব অমিতের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। অমিত মালব্য কে নিয়োগ করার অর্থ হল, বাংলা দখলের লড়াইয়ে সোশ্যাল মিডিয়া এবং সামগ্রিক ভাবে সংবাদমাধ্যমে নিজেদের দাপট কয়েকগুন বাড়াবে বিজেপি। উল্লেখ্য, সারা ভারত জুড়েই মালব্যের দায়িত্ব বিজেপি-র আইটি সেলকে চূড়ান্ত ‘সক্রিয়’ করে তোলা।

বাংলা দখলের লক্ষ্যে সবথেকে শক্তিশালী ‘অমিত’ অস্ত্র প্রয়োগ বিজেপি-র! বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি জানিয়েছেন, বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন অমিত এবং অরবিন্দ মেনন। অমিত এমনিতে সারা দেশেই বিজেপি-র আইটি সেল নিয়ন্ত্রণ করেন। কিন্তু এখন তাঁকে তার পাশাপাশিই বাংলাতেও অতিরিক্ত এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। অমিত কে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গে ভোট মেটা পর্যন্ত তাঁকে বেশিরভাগ সময় দিতে হবে এখানেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন