দাউদ ও সলমনের ঘনিষ্ঠরা সাবধান, বাবা সিদ্দিকি হত্যার পর হুমকি বিষ্ণোই গ্যাং এর

সালমান-ঘনিষ্ঠ হওয়ার কারণেই বাবা সিদ্দিকের এই পরিণতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুম্বাইয়ে আততায়ীর গুলিতে মারা গেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা বাবা সিদ্দিক। আর এই খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং, যাদের আক্রোশের মূল নিশানায় আছেন অভিনেতা সালমান খান। বারবার ‌‘ভাইজান’কে তারা খুনের হুমকি দিয়েছে। এমনকি অভিনেতার ঘনিষ্ঠদের ওপরেও আক্রমণ হতে পারে বলে হুমকি এসেছিল।

তাই সালমান-ঘনিষ্ঠ হওয়ার কারণেই বাবা সিদ্দিকের এই পরিণতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে লরেন্স বিষ্ণোইদের দাবি, বাবা সিদ্দিক ছিলেন আন্ডাওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমেরও ঘনিষ্ঠ! শনিবার বাবা সিদ্দিকির মৃত্যুর দায় স্বীকার করেছে লরেন্স বিশ্নোই গ্যাং। সে দিনই সলমনের উদ্দেশে খোলাচিঠি লেখে তারা। গত এপ্রিলে সলমনের বাড়ি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণ করে লরেন্স বিশ্নোইয়ের দল।

সেই ঘটনায় গ্রেফতার করা হয় দু জনকে। তাঁদের মধ্যে এক ধৃত পুলিশি হেফাজতেই আত্মঘাতী হয় বলে দাবি। এই প্রসঙ্গটিও সলমনকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে বিশ্নোইরা। বাবা সিদ্দিকির হত্যার দায় নিয়ে সালমানকে পাঠানো এক চিঠিতে লেখা হয়েছে, “সলমন খান, আমরা কিন্তু এই যুদ্ধ চাইনি। কিন্তু তোমার জন্য আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে।”

এরপর লেখা হয়েছে, “আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু যারাই সলমন ও দাউদ বাহিনীকে সাহায্য করেন, তাদের সাবধান হওয়া উচিত। আমাদের দলের কোনো ভাইকে যদি মরতে হয়, তার উত্তর আমি দেব। প্রথম আক্রমণটা কখনওই আমরা করি না। জয় শ্রীরাম। জয় ভারত। শহিদদের জয় হোক।” এদিকে বাবা সিদ্দিকির মৃত্যুর পর সালমানের নিয়াপত্তা আরও জোরদার করা হয়েছে। কেননা অনেকের ধারণা এবার সালমানের ওপর আসতে পারে লরেন্সের হামলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন