11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 5:56 পূর্বাহ্ন
17 C
Kolkata

Bigg Boss: ‘বিগ বস্‌’ এবার এসে পড়েছে ওটিটিতেও! সঞ্চালনায় এবারও কর্ণকে সরিয়ে সলমন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘বিগ বস্‌’ এখন শুধু আর টেলিভিশন শোতে থেমে নেই এবার এসে পড়েছে ওটিটিতেও। বরাবরই বিগ বসের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান। তবে এই সিজনে কানাঘুষো শোনা যাচ্ছিল এইবারে সঞ্চালনা করতে দেখা যাবে কর্ণ জোহরকে। কিন্তু এখন আবার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে সঞ্চালনাতে দেখা যাবে সালমান খানকে।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ জুন, জেনে নিন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা

চলতি মাসের ১৭ই জুন থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস্‌ ওটিটি ২’। সেই সংবাদ ভাইজান নিজেই সবাইকে দিলেন। সালমান খানের সিনেমা হিট হোক বা না হোক তার সঞ্চালনা সকলে বেশ পছন্দ করে। তবে যবে প্রথম ‘বিগ বস্‌ ওটিটি ২’ র ঝলক প্রকাশ্যে আসে তখন সঞ্চালক হিসেবে কর্ণ জোহরের নামই প্রকাশ করা হয়েছিল।

‘বিগ বস্‌’ এবার এসে পড়েছে ওটিটিতেও! জিয়োর ওটিটিতেই এই শো সম্প্রচার হবে
‘বিগ বস্‌’ এবার এসে পড়েছে ওটিটিতেও! জিয়োর ওটিটিতেই এই শো সম্প্রচার হবে

কিন্তু পরবর্তীতে কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হয় সালমান খানের নাম। ভাইজান নিজে নিজের সমাজ মাধ্যমে সেই সংবাদ দিয়েছেন। তিনি লিখেছেন “বিগ বস্‌ ওটিটি নিয়ে আসছি আমি। দেখতে থাকুক গোটা দেশ!” জানা গেছে জিয়োর ওটিটিতেই এই শো সম্প্রচার হবে।

‘বিগ বস্‌’ এবার এসে পড়েছে ওটিটিতেও! জিয়োর ওটিটিতেই এই শো সম্প্রচার হবে

‘বিগ বস্‌’ এবার এসে পড়েছে ওটিটিতেও! জিয়োর ওটিটিতেই এই শো সম্প্রচার হবে
‘বিগ বস্‌’ এবার এসে পড়েছে ওটিটিতেও! জিয়োর ওটিটিতেই এই শো সম্প্রচার হবে

কে কে বিগ বসের এই সিজনে অংশগ্রহণ নেবেন তা এখনও সামনে না আসলেও এই নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ কপূর হয়তো এই সিজনে থাকতে পারেন। তাঁকে ইতিমধ্যেই সেই প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সে তা গ্রহন করবেন কিনা তা এখনও জানা যায়নি। তিনি ছাড়াও অর্চনা গৌতমের ভাই গুলশনও অংশ নিতে পারেন বলে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading